দুমকিতে থানার নাকের ডগায় দুধর্ষ চুরি
পটুয়াখালীর দুমকীতে থানা চত্ত্বরের ১০০ গজের মধ্যে একটি ফ্লাট বাসায় দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সাতই মে রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে স্থানীয় আহমেদ হারুন কারিগরি কলেজের শিক্ষিকা রুমা আক্তারের ভাড়া বাসায় এ চুরি সংঘটিত হয়। এঘটনায় ভুক্তভোগী শিক্ষিকার ভাই মো. নজরুল ইসলাম বাদী হয়ে রবিবার রাতে দুমকি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা এজাহার সূত্রে জানা যায়, প্রতিদিনের মত বাসায় তালা লাগিয়ে সকাল সাড়ে নয়টায় কলেজে যান কলেজ শিক্ষিকা রুমা। ক্লাশ শেষে বাসায় ফিরে এসে সামনের ফটকের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পান। শয়নকক্ষে গিয়ে দেখেন আলমারির তালা ভাঙ্গা এবং সেখানে রক্ষিত প্রায় ১২ ভরি স্বর্নালংকার নেই। তাৎক্ষণিক তিনি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সন্দেহ ভাজন একজন ইলেকট্রনিক মিস্ত্রিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেন। চুরি হওয়া স্বর্ণালঙ্কারের বাজার মূল্য প্রায় ১৪ লক্ষ টাকা। এদিকে এ ঘটনায় মামলা গ্রহণ করতে পুলিশের বিরুদ্ধে সময় ক্ষেপন করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার সময়ক্ষেপণের অভিযোগের বিষয়ে বলেন, অভিযোগ দু এক দিন পরে হলেও সমস্যা নাই। তদন্তের কাজ তো থেমে নেই।
গত দুই বছরে একই স্টাইলে বেশ কয়েকটি চুরি সংঘটিত হলেও কোন রহস্য উদঘাটিত হয়নি এবং প্রতিনিয়ত চুরির ঘটনা বেড়েই চলছে এমন বিষয়ে দৃষ্টি আকর্ষন করলে ওসি আবুল বাশার আরও বলেন, "চুরিতো হবেই তবে আমরা তৎপর থাকবো।" তিনি ক্ষিপ্ত হয়ে আরও বলেন, বাসার মধ্যে মালামাল রেখে গাঁজা খেয়ে ঘুমিয়ে থাকবে আর প্রত্যেক ঘরে কি একজন করে পুলিশ দিবেন?
উল্লেখ্য, গত দুই বছরে উপজেলার বিভিন্ন এলাকায় একই স্টাইলে বেশ কিছু চুরির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনটির রহস্য উদঘাটিত হয়নি।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে দুনীতিবিরোধী রচনা,বিতক,চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মাদারীপুর থেকে মাদক সন্ত্রাস নির্মূল করা হবে: এমপি জাহান্দার
ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা
বাগেরহাটে কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা খসরু আর নেই
কোনাখালীতে মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন
পটুয়াখালীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
বাতিল কমিটি পুনর্বহালের চেষ্টা ঘিরে লোহাগড়ার হাজরাখালীতে উত্তেজনা
পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক।
ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত
কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
Link Copied