ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

জেহেলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ৮-৫-২০২৩ দুপুর ৩:৩১
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়ন আওয়ামী যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারের নির্দেশে ৭ই এপ্রিল রোববার বিকেল পাঁচটায় জেহালা ইউনিয়ন আওয়ামী যুবলীগের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জেহালা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান মকলেসুর রহমান শিলনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা আওয়ামী যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলু।
 
বিশেষ অতিথি হিসেবে থেকে বক্তব্য দেন জেলা আওয়ামী যুবলীগের সদস্য আজাদ আলী, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আনোয়ারুল হোসেন সোনাহার। সভায় উপস্থিত থেকে আরও বক্তব্য দেন যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম ও সাবেক ছাত্রলীগ নেতা রামীম হোসেন সৈকত।
 
বক্তারা বলেন, ‘চুয়াডাঙ্গা জেলা যুবলীগকে স্মার্ট যুবলীগ হিসেবে রূপান্তর করা হবে। জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা ও নৌকাকে বিজয় করতে আওয়ামী যুবলীগ কাজ করে যাচ্ছে। বক্তারা আরও বলেন, ঐতিহাসিক ৭ মে আজ (গতকাল রোববার)। ২০০৭ সালের এই দিনে তৎকালীন তথাকথিত তত্বাবধায়ক সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা গণতন্ত্রকে মুক্ত করতে দেশে প্রত্যাবর্তন করেন। তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এসময় বক্তারা উপস্থিত নেতাকর্মীদের সাংগঠনিক দিকনির্দেশনাসহ দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার সকল জনকল্যাণমূলক কাজে নিজেদের সম্পৃক্ত থাকার আহ্বান জানান।
জেহালা ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক বকুল হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ।
 
আলমডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য সালাউদ্দিন আলমডাঙ্গা পৌর যুবলীগ নেতা সৌরভ  জেহালা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আনারুল, পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বিপ্লব হোসেন,কামাল, রানা, মজিবুল তৌহিদ, নান্নু,১নং ওয়ার্ড সভাপতি ছমির, সম্পাদক কাদের ২নং ওয়ার্ড সভাপতি সহিদুর, সম্পাদক সোনা মিয়া ৩নং ওয়ার্ড সভাপতি রকিবুল, সম্পাদক আমির হোসেন ৪ নং ওয়ার্ড সভাপতি জনী, সাধারণ সম্পাদক রিংকু ৫ নং ওয়ার্ড সভাপতি নবীছদ্দী,সাধারণ সম্পাদক রিউন৬ নং ওয়ার্ড সভাপতি নাসির, সাধারণ সম্পাদক শাহীন ৭ নং ওয়ার্ড সভাপতি মিলন, সাধারণ সম্পাদক মন্জু ৮নং ওয়াড সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক কালু আহম্মেদ ৯নং ওয়াড সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক ছিদ্দিক এছাড়াও গন্যমান্য ব্যক্তি আনন্দ, আলামিন,কিতাব,কাওছার, শরিফ, বাবু,সাহেব  আরো অনেকে

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির