ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে চোরাই মিশুক গাড়িসহ চোর চক্রের ৪ সদস্য আটক


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৮-৫-২০২৩ দুপুর ৪:১৪
মানিকগঞ্জের সিংগাইর থেকে মিশুক গাড়ী চোর চক্রের চার সদস্যকে আটক করেছে জেলার ডিবি পুলিশ। এসময় পুলিশ দুটি চোরাই মিশুক গাড়ি উদ্ধার করেছে। 
 
সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোযেন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক আবুল কালাম।
 
আটককৃত হলেন, সিংগাইর উপজেলার বিন্নাডাঙ্গী এলাকার মোঃ আনছার আলী, তমেজ আলী ও সোরহাব এবং বারেক।
 
ডিবির ইনচার্জ আবুল কালাম জানান, ডিবির এসআই মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সিংগাইর উপজেলার বিন্নাডাঙ্গী এলাকা থেকে তিন সীট বিশিষ্ট একটি ব্যাটারী চালিত পুরাতন অটো মিশুক গাড়ীসহ প্রথমে মোঃ আনছার আলীকে আটক করে। পরে তার দেওয়া তথ্যানুযায়ী ছয় সীট বিশিষ্ট আরো একটি মিশুক গাড়ীসহ আটক করা হয় আসামী তমেজ আলীকে। আটকের পর তারা জানান, এই গাড়িগুলো তারা সোহরাব খান ও বারেকের নিকট থেকে ক্রয় করে। পরে সোহরাব ও বারেককে আটক করা হয়।
 
তিনি আরো জানান,  আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সাভার, হেমায়েতপুর, আশুলিয়া এলাকাসহ আশপাশের এলাকা হতে অজ্ঞাতনামা ৭/৮ জন আসামীদের সহযোগিতায় চোরাই অটো মিশুক গাড়ী সংগ্রহ করে তারা ঢাকা জেলাসহ মানিকগঞ্জ জেলার আশপাশ এলাকায় বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত গাড়ী দুটির আনুমানিক বাজার মুল্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা। এ বিষয়ে সিংগাইর থানায় একটি মামলা হয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার