ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


আমির হোসেন photo আমির হোসেন
প্রকাশিত: ৮-৫-২০২৩ বিকাল ৫:৪৯
নোয়াখালীর সুধারাম থানার পুলিশ আত্মগোপনে থাকা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে।
 
গ্রেফতার মাজহারুল ইসলাম ফরহাদ (৫৪) জেলার সদর উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামের আবদুল হক মাওলানা বাড়ির মফিজ মিয়ার ছেলে।    
 
সোমবার (৮ মে) দুপুরে আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।  এর আগে, গতকাল রোববার রাত সোয়া ১১টার দিকে প্রযুক্তির সহায়তায় খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  
 
এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন, ২০০৩ সালে চট্টগ্রামের খুলশী থানার আমবাগান এলাকায় শফিউদ্দিন হত্যা মামলার মূল আসামি মাজহারুল ইসলাম ফরহাদ। ওই হত্যা মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। আদালত থেকে সাজা পরোয়ানা ইস্যুর পর থেকে আসামি পলাতক হয়ে আত্মগোপন চলে যায়। আসামি নিজেকে রক্ষার জন্য নিজের নাম ও ঠিকানা পরিবর্তন করে জাতীয় পরিচয় পত্র তৈরী করে। নাম ও ঠিকানা পরিবর্তন করে দীর্ঘ দিন আত্মগোপনে থাকে। পরে তথ্য প্রযুক্তি ও র‌্যাব এর সহায়তায় সুধারাম মডেল থানার একদল পুলিশ চট্টগ্রামের খুলশী থানা এলাকা তাকে গ্রেফতার করে।  

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক