ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে নবগঠিত কৃষক দলের বর্ণাঢ্য আনন্দ মিছিল


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৯-৫-২০২৩ দুপুর ১১:৪৯

মাদারীপুরে নবগঠিত জাতীয়তাবাদী কৃষক দলের বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শহরের পুরান বাজার রেইনট্রিতলা থেকে শুরু হয়ে বর্ণাঢ্য বিশাল মিছিল মেলবোর্ন প্লাজার সামনে গিয়ে শেষ হয়। পরে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়। পথসভায় আগামীর প্রধানমন্ত্রী ‘খালেদা জিয়া, তারেক রহমান’ বলে শ্লোগান  দেয়। আনন্দ মিছিলে জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক এ্যাডভোকেট ওয়ালিউর রহমান দর্জির সভাপতিত্বে এবং সদস্য সচিব ওয়াহিদুজ্জামান খান অহিদ এর সঞ্চালনায় আয়োজিত এ পথভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী মিল্টন বৈদ্য, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহরাব হাওলাদার, যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠুসহ সহযোগি অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও নবগঠিত কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য আনন্দ মিছিলে ঢাক ঢোল বাজিয়ে ও ব্যানার ফেস্টুন হাতে নিয়ে পাঁচ শতাধিক নেতাকর্মী বর্ণাঢ্য আনন্দ মিছিলে অংশ নেয়।

এমএসএম / এমএসএম

মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি

কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩

অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী

কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী

কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও

তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন

নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১

গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি

রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত

পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ

দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবে নির্ভয়ে: এমপি টিপু