ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

লামায় বন্য হাতির আক্রমণ ও বিদ্যুৎ স্পর্শে ২ যুবকের জনের মৃত্যু


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ৯-৫-২০২৩ দুপুর ১২:৯
বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী চাককাটা গ্রামের মৃত ছিদ্দিক আহমদের ছেলে   নিহত আকতার হোসেন (৩৮)। ৮ মে (সোমবার) ইউনিয়নের ৪নং ওয়ার্ড কুমারী চাককাটা গ্রামে এই ঘটনা ঘটে।
 
নিহতের স্ত্রী রোকসানা বেগম বলেন, রাত ২টা ৩০ মিনিটে ১টি বন্য হাতির পাল এসে বাড়ির উঠানে আম গাছ থেকে আম খেতে থাকে। হাতির উপস্থিতি টের পেয়ে নিহত আকতার হোসেন হাতি তাড়াতে ঘর থেকে বের হয়। এসময় ১টি দাঁতালো বড় বন্য হাতির তাকে তাড়া করে। পরে পাশের আব্দুল সালামের বাড়ির দক্ষিণ পাশে জমিতে ফেলে ধারালো দাঁত দিয়ে ক্ষতবিক্ষত করে তাকে মেরে ফেলে। কিছুক্ষণ পরে স্বজন ও এলাকার লোকজন তাকে উদ্ধার করে ভোর সাড়ে ৫টার দিকে লামা সরকারি হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ শহীদুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই লোকটির মৃত্যু হয়েছে। রক্তাক্ত লাশের পিঠে ও গলায় বড় ধরনের ক্ষত চিহ্ন রয়েছে এবং সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা আতিকুর ইসলাম বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী বন বিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদান করা হবে বলে আশাস্ত করেন। এছাড়া হাতি ও মানুষের দ্বন্দ নিরসনে বন বিভাগের পক্ষ থেকে নানা ধরনের কর্মসূচী হাতে নেয়া হয়েছে এবং অব্যাহত রয়েছে। 
এদিকে আজিজনগর ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার মৃত নুর আহমদের পুত্র ফরিদুল আলম(৩৭) আম পাড়তে গাছে উঠলে ৩৩ হাজার কেবির বিদ্যুৎতের তারে আটকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চেীধুরী জানান, ২টি আকস্মিক মৃত্যুর খবর পেয়েছি, লাশের প্রাথমিক সুরতহাল করার জন্য উপ-পরিদর্শক অলি আহাদ কে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।
 
ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান নুরুল হোসাইন চৌধুরী হাতির আক্রমণে আক্তার হোসেনের মৃত্যুর বিষয়টি ও আজিজনগর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন ফরিদুল আলমের মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্ত ছাড়া দাফন-কাপনের অনুমতি দিতে ওসি লামা থানাকে সুপারিশ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা