ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

দূরদর্শা দূর হলো শহর পরিচ্ছন্নকর্মীদের, নির্মাণ হচ্ছে ৭তলা আবাসিক ভবন


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৯-৫-২০২৩ দুপুর ২:৫৪
স্বাধীনতার পর থেকে মাদারীপুর শহরের পরিচ্ছন্নকর্মীরা ছিলেন অস্বাস্থ্যকর পরিবেশে। এই পরিবেশ থেকে ভাল আবাসিক পরিবেশ পেতে মরিয়া হয়ে উঠেছিলেন পরিচ্ছন্নকর্মীরা। করেছেন অনেক আন্দোলন সংগ্রম। অবশেষে সেই দুরদর্শা ঘুচতে যাচ্ছে পরিচ্ছন্নকর্মীদের। তাদের কল্যাণের জন্য ৪৮ ফ্লাট বিশিষ্ট ৭ তলা আবাসিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ভবন নির্মাণ শেষ হলে আধুনিক আবাসস্থল পাবেন পরিচ্ছন্নকর্মীরা।
সোমবার বিকেলে মাদারীপুর শহরের পুরান বাজার করাচি বিড়ি সড়কের পরিচ্ছন্নকর্মীদের মন্দির প্রাঙ্গনে ৭ তলা আবাসিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।
উদ্বোধন অনুষ্ঠানে পৌর মেয়র খালিদ ইয়াদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, এমপি প্রতিনিধি আজিজুর রহমান খান শিবু, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খান, পৌরসভার সচিব খন্দকার ফিরোজ আহমেদ, বণিক সমিতির সভাপতি সাব্বির হোসেন ছোট ভুইয়া, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর রাজিব মাহমুদ কাওসার, রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গসহ অনেকেই।
পৌরসভা কর্তৃপক্ষ বলছেন, ১৫ কোটি ২৪ লক্ষ ৪৭ হাজার ৩৪০ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই পরিচ্ছন্নতা কর্মীদের আবাসিক ভবন। যৌথভাবে এই কাজের বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভা।
নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন হওয়ায় খুশি হরিজনপল্লীর বাসিন্দারা। সাগর জোয়াদ্দার নামে একজন পরিচ্ছন্নকর্মী বলেন, দীর্ঘ তিন দশক ধরে আমাদের দাবি ছিল আবাসিক ভবনের। সেই কাঙ্খিত ভবনের নির্মাণ কাজের উদ্বোধন হওয়ায় খুব খুশি আমরা। সবার মনে আনন্দের বন্যা বইছে। 
মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ বলেন, হরিজনপল্লীর বাসিন্দারা দীর্ঘদিন ধরে আবাসন সংকটে ভুগছিল। তাদের এই সমস্যার কথা চিন্তা করে সাততলা ও ৪৮ ফ্ল্যাটবিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। একেকটি ফ্ল্যাট ১০৫০ স্কয়ার ফিটের, যেখানে চাইলে দুটি পরিবারও বসবাস করতে পারবে। এ ছাড়া আধুনিক এই ফ্ল্যাটে দুটি লিফটের ব্যবস্থা রাখা হয়েছে।

এমএসএম / এমএসএম

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক