ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের মাঝে প্রতীক বিতরণ


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ৯-৫-২০২৩ দুপুর ৪:১
আসছে আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচন উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টা থেকে গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়েছে। দিনের শুরুতেই মেয়র প্রার্থীদের মাঝে প্রতীক বিতরণ করেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। 
 
নির্বাচনী তফসিল অনুযায়ী, গত সোমবার প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ছিল। আর প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের করেছিল ২৭ এপ্রিল পর্যন্ত। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র,কাউন্সিল ও সংরক্ষিত মহিলা আসন পদে মোট ৩২৪ জন প্রার্থী লড়াই করবেন। মেয়র পদে লড়ছেন আট জন। এর মধ্যে সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৭ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
 
মেয়র পদে ৮ জন প্রার্থীর প্রতীকগুলো হলো, মাছ প্রতীকে গনফ্রন্টের আতিকুল ইসলাম , নৌকা প্রতীকে এ্যাড.আজমত উল্লাহ খান, লাঙ্গল প্রতীকে এস এম নিয়াজ উদ্দিন, হাতপাখা প্রতীকে গাজী আতাউর রহমান, টেবিল ঘরি প্রতীকে জায়েদা খাতুন, হাতি প্রতীকে সরকার শাহানুর ইসলাম রনি, গোলাপ ফুল প্রতীকে রাজু আহম্মেদ ও ঘোড়া প্রতীকে হারুন অর রশিদ। 
প্রতীক বিতরণ অনুষ্ঠানে মা জায়েদা খাতুনের সাথে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এড, জাহাঙ্গীর আলম। এসময় হাজার হাজার জাহাঙ্গীর আলমের সমর্থকগণকে রাস্তায় দাড়িয়ে স্লোগান দিতে দেখা যায়।
 
গত ৩০ এপ্রিল বাছাইয়ের দিনে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ আরো দুইজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল নেয়া হয় ২ মে থেকে ৪ মে আর নিষ্পত্তি হয় ৫ মে থেকে ৭ মে পর্যন্ত।

এমএসএম / এমএসএম

বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’