ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীতে দিনব্যাপী মুক্তির উৎসব উদযাপিত


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ৯-৫-২০২৩ দুপুর ৪:৩৭
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে গোপালগঞ্জের কাশিয়ানীতে দিনব্যাপী উদ্বুদ্ধকরণ কার্যক্রম ও মুক্তির উৎসব উদযাপন হয়েছে।
 
মঙ্গলবার (৯ মে) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলার তিলছড়া সৈয়দুন্নেছা উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 
 
এ সময় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ প্রকল্পের আওতায় লিখিত কুইজ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, উন্মুক্ত কুইজ, উপস্থিত বক্তৃতা এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারী ও বাসের মাধ্যমে ভ্রাম্যমাণ যাদুঘর প্রদর্শনের আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতায় ওই বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
পরে প্রধান শিক্ষক ফরিদ আহম্মেদ মিনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেন। 
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়াদুনেচ্ছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহাবুবুর রহমান, ওড়াকান্দি ইউপি চেয়ারম্যান বদরুল আলম বিটুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম। 
 
এছাড়াও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, ওড়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস হোসেন, সাধারণ সম্পাদক খোক মল্লিক, প্রোগ্রাম অফিসার রনজু আহমেদ, সহকারী প্রোগ্রাম অফিসার শেখ আক্তারুজ্জামান, হাচিবুর রহমান খান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ