ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধর্মীয় অনুভূতিতে আঘাত, ঠাকুরগাঁওয়ে ৩ টিকটকারের বিরুদ্ধে মামলা : গ্রেফতার-৩


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৯-৫-২০২৩ দুপুর ৪:৩৮

ঠাকুরগাঁওয়ে ধর্মীয় অনুভুতিতে আঘাত করে টিকটক ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে ৩ যুবককে গ্রেফতার করা হয়। গত রোববার সদর উপজেলার শ্রী কৃষ্ণপুর কোনবাড়ী গ্রামের নিমাই বর্মন (৪৬) বাদী হয়ে তাদের বিরুদ্ধে সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার সদর উপজেলার নারগুন ইউনিয়নের শ্রী কৃষ্ণপুর কোনপাড়া সুক নদীর শ্মশান ঘাট বালুর চড়ে ওই ৩ কিশোর ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এমন টিকটক ভিডিও বানান। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি মামলার বাদী নিমাই বর্মনের চোখে পরলে তিনি ওই ৩ যুবকের সাথে যোগাযোগ করলে তারা জানায় যে, ভিডিওগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। তবে তারা আক্রমনাত্মক কথাবার্তা বললে মামলার বাদী স্থানীয় মন্দির কমিটির লোকজনের সাথে পরামর্শ করে সদর থানায় এ মামলাটি দায়ের করেন।
মামলার আসামীরা হলেন সদর উপজেলার শ্রী কৃষ্ণপুর কোনপাড়া গ্রামের মো: আব্দুল কাদেরের ছেলে মো: রিপন ইসলাম (১৭), একই গামের মো: হামিদ ইসলামের ছেলে মো: সজীব ইসলাম (১৩) ও একই গ্রামের মো: সফর উদ্দিনের ছেলে মো: সোহেল ইসলাম (১৫)।

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন জানান, উল্লেখিত ৩ কিশোরকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত