স্কুলে যাওয়ার পথে শিক্ষককে চাপাতি দিয়ে কুপায় দুর্বৃত্তরা
মানিকগঞ্জে স্কুলে যাওয়ার পথে দুর্বৃত্তদের চাপাতির কোপে গুরুতর আহত হয়েছেন সদর উপজেলার লেমুবাড়ী বিনোদাসুন্দরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জামাল উদ্দিন।
মঙ্গলবার (৯ মে) সকাল সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-বালিরটেক সড়কের হিজলাইন এলাকার এনবিসি ইটভাটার সামনে এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার জামাল উদ্দিন মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও লেমুবাড়ী বিনোদাসুন্দরী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক।
তার সহকর্মী আবুল হোসেন বলেন, জামাল উদ্দিন আর আমি প্রতিদিন তার মোটরসাইকেলে করে মানিকগঞ্জ জেলা শহরের বাসা থেকে বিদ্যালয়ে যাই-আসি। প্রতিদিনের মতো আজও আমি আর উনি যাচ্ছিলাম। আমাদের মোটরসাইকেল বেতিলা-বালিরটেক সড়কের হিজলাইন এনবিসি ইটভাটা এলাকায় যাওয়া মাত্র দুইজন যুবক জামালকে এলোপাতাড়িভাবে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। আমরা মোটরসাইকেল থেকে পড়ে যাই। এরপর পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে আরও দুইজন সেখানে আসে। তাদের ব্যাগের ভেতর থেকে চাপাতি বের করে জামাল উদ্দিনকে কোপাতে থাকে। এক পর্যায়ে সংজ্ঞাহীন অবস্থায় রেখে তারা চলে যায়। স্থানীয়দের সহায়তায় আমি তাকে সদর হাসপাতালে নিয়ে আসি। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
জামাল উদ্দিনের পরিবারিক সূত্রে জানা গেছে, একমাস আগে জামাল উদ্দিনের ভাইয়ের ছেলেকে মারধর করে উত্তর পুটাইল এলাকার সজিব, কাজল, উজ্জ্বলসহ কয়েকজন। এই ঘটনায় জামাল উদ্দিন প্রতিবাদ করেছিলেন এবং থানায় অভিযোগ করেছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে তারাই আজ সকালে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তারা।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, শিক্ষকের ওপর হামলার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পুলিশ পাঠানো হয়। তবে তাঁকে সেখানে পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের আটক করার আশ্বাস দেন তিনি।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied