জমি লিখে না দেওয়ায় মা বাবাকে অমানবিক নির্যাতন: ছেলে গ্রেফতার
মানিকগঞ্জের সাটুরিয়ায় জমি লিখে না দেওয়ায় মা বাবার উপর অমানবিক নির্যাতনসহ তাদেরকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে আঃ বাতেন নামের এক ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বাবা আন্নেছ আলী সাটুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।
মঙ্গলবার (৯ মে) উপজেলার তিল্লি ইউনিয়নের উত্তর ছনকা গ্রামে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী আন্নেছ আলী জানান, আমার ছেলে আঃ বাতেন আমাদের কোন ভরণ পোষণ করেন না। প্রতিবেশিদের কথায় আমাদের মাঝে মধ্যে জমির জন্য অশ্লিল ভাষায় গালিগালাজ ও মারধর করে। আমি ও আমার স্ত্রীকে ভরণ পোষণ করার শর্তে বাড়ি ছাড়া সমস্ত জমি লিখে দেয়। আমার নামে থাকা বসত বাড়ি লিখে না দেওয়ায় আমাকে বাড়ি থেকে বের করে দেয়। গত রোববার সকালে পারিবারিক কলহের জের ধরে আমার স্ত্রী উজালা বেগমের ডান হাতের কব্জি ভেঙ্গে ফেলে। ছেলে আমার গলা টিপে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা উদ্ধার করে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করে। ঘরের ভেতর তামাক বিক্রির ১ লক্ষ ৮০ হাজার টাকা আলমিরা ভেঙ্গে নিয়ে যায় ছেলে ও তার স্ত্রী এলমা বেগম। এ ঘটনায় আন্নেছ আলী বাদী হয়ে সাটুরিয়া থানায় তার ছেলে আঃ বাতেন, ছেলের স্ত্রী এলমা বেগম, নাতী রাব্বি মিয়া ও রংমালাসহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে ছেলে আঃ বাতেনকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, মা বাবার ওপর অমানবিক নির্যাতনের ঘটনায় ছেলের বিরুদ্ধে বাবা আন্নেছ আলী বাদী হয়ে মামলা করলে ছেলেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied