ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

অফিস পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান ইবি ভিসির


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ৯-৫-২০২৩ বিকাল ৫:৪৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম আকস্মিকভাবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস পরিদর্শন করেছেন। প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসানকে সঙ্গে নিয়ে মঙ্গলবার (০৯ মে) বেলা ১১টার দিকে বিভিন্ন প্রশাসনিক অফিস পরিদর্শন করেছেন তিনি।

পরিদর্শনকালে ভিসি অফিস কার্যক্রম, অফিসের কর্মপরিবেশ, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির খোঁজ-খবর নেন। এসময় ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদেরকে যথাযথ ভূমিকা পালনের তাগিদ দেন। ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, সমন্বিত প্রচেষ্টার মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়কে কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে হবে। এজন্য প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে চাকুরী বিধি মেনে সময়ানুবর্তিতা, সততা, দক্ষতা এবং আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।

অফিস পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ