ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

দামুড়হুদায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বাইসাইকেল হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ৯-৫-২০২৩ বিকাল ৫:৫৯
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের অনুকূলে এবং উপজেলা পরিষদ, দামুড়হুদা'র রাজস্ব তহবিলের অর্থায়নে  প্রতিবন্ধী ও অসহায় দু:স্থদের মাঝে বাইসাইকেল, শিক্ষা বৃত্তি, হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
 
৯ই এপ্রিল  মঙ্গলবার বেলা  ১২ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের বঙ্গবন্ধু ম্যুরাল প্রাঙ্গণে শিক্ষার্থী প্রতিবন্ধী  ও দুস্থদের মাঝে এসব বিতরণী অনুষ্ঠিত হয়।দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খাঁন। 
 
এসময় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, কুড়ালগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন প্রমূখ।
 
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খাঁন বলেন বর্তমানে দেশের গ্রামাঞ্চলের যে চিত্র আমরা দেখি তা কিন্তু আগের থেকে সম্পূর্ণ ভিন্ন, এখন অনেক উন্নয়ন হয়েছে। সংবিধানে যেমন সকলের সমান অধিকারের কথা বলা হয়েছে আবার পিছিয়ে পড়া জনগণের জন্য অগ্রধিকার ভিত্তিতে নারী শিশু ক্ষুদ্র নৃগোষ্ঠী পাহাড়ি এলাকায় যারা আছে তাদের জন্য বিশেষ প্রকল্প আছে। আমাদের এই দেশে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অনেকেই অনেক ধরনের ভাতা পাচ্ছে সুযোগ-সুবিধা পাচ্ছে। তারই ধারাবাহিকতায় দামুড়হুদা উপজেলায়  শিক্ষার্থীদের মাঝে ২০টি বাইসাইকেল, প্রতিবন্ধীদের মাঝে ১৮টি হুইল চেয়ার, মহিলাদের মাঝে ১৭টি সেলাই মেশিন ও ৩৪ জন শিক্ষার্থীর মাঝে ৯২ হাজার ৪শত টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ৩ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৬ হাজার টাকা এবং ৩১ জনকে জনপ্রতি ২ হাজার ৪শত টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।  অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের ব্যক্তিগত বাসভবনে নিরাপত্তারত আনসার সদস্যদের জন্য ১৫ লক্ষ টাকা ব্যয়ে এলজিইডির বাস্তবায়নে বাসভবন নির্মাণের শুভ উদ্বোধন করেন।  শুভ উদ্বোধন অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন দামুড়হুদা মডেল মসজিদের পেশ ঈমান হাফেজ মাও মো: মামুনুর রশীদ

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির