ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

পতেঙ্গায় ২০ কোটি টাকার দুই প্রকল্পের উদ্বোধন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১০-৫-২০২৩ দুপুর ১২:১২

বন্দর নগরী চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে ব্রীজ, কালভার্ট, ড্রেন নির্মাণ এবং সড়কের উন্নয়নে ২০ কোটি ৪ লক্ষ টাকার দুটি প্রকল্পের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। গত মঙ্গলবার মেয়র ১৫ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে আবুল খায়ের সুকানী বাড়ি ব্রীজসহ সড়ক নির্মাণ এবং বিজয়নগর আবাসিক এলাকার ড্রেইনসহ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন। 

এসময় মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামকে বিশ্ববাণিজ্যের হাব হিসেবে গড়ে তোলার যে পরিকল্পনা গ্রহণ করেছেন তা বাস্তবায়নে এবং পতেঙ্গা সমুদ্র সৈকতের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে দক্ষিণ পতেঙ্গার উন্নয়নকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। এ দুটি প্রকল্প বাস্তবায়িত হলে এলাকাবাসীর এক দিকে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে অপরদিকে ভালো ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতা হ্রাস পাবে। পলিথিন ব্যবহার হ্রাসের আহ্বান জানিয়ে মেয়র বলেন, জলাবদ্ধতা হ্রাসে কেবল উন্নয়ন প্রকল্প গ্রহণ করাই যথেষ্ট নয়। এজন্য প্রয়োজন জনগণের সচেতন আচরণ। নালায় পলিথিন, প্লাস্টিক, অপচনশীল বর্জ্য ফেললে, নদী-খাল দখল করলে জলাবদ্ধতা কোনভাবেই কমবেনা। কিছুদিনের মধ্যে আমি পলিথিনের ব্যবহার কমাতে কঠোর অভিযানে নামব এর মাঝে আপনারা বিকল্প চটের ব্যাগ ব্যবহারের প্রস্তুতি নিন। 

এসময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধূরী, সংরক্ষিত কাউন্সিলর শাহানুর বেগম, চসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব দাশ, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোহাইমিনুল ইসলাম, এ এস এম ইসলাম, মোহাম্মদ ইসলাম, ওয়াহিদুল আলম, হাজী আবদুল কাদের এবং সঞ্চালনা করেন মোহাম্মদ আবুল হোসেন।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান