ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

কাপ্তাইয়ে আরো ১১টি ভূমিহীন পরিবার পাচ্ছে নতুন ঘর


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১০-৫-২০২৩ দুপুর ১:৪
মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ - ২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে রাঙামাটির কাপ্তাই উপজেলার ২টি ইউনিয়নে আরো ১১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাবে নতুন ঘর। কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন জানান, এই ধাপে চিৎমরম ইউনিয়নের হেডম্যান পাড়ায় ১০টি এবং ওয়াগ্গা ইউনিয়ন এর শিলছড়িতে ১টি সহ মোট ১১টি নতুন ঘর নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ঘরের জন্য ব্যয় হচ্ছে ২ লাখ ৮৪ হাজার ৫শত টাকা।
 
এদিকে গত মঙ্গলবার চিৎমরম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে নির্মানাধীন আশ্রয়ণ প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, আজকে আমি চিৎমরম ইউনিয়নে নির্মানাধীন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছি। কাজের গুণগত মান সন্তোষজনক।  আশা করছি গুণগত মান অক্ষুন্ন রেখে ঘর গুলো তৈরি করার পর মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে উপকারভোগীদের হাতে হস্তান্তর করা হবে। 
 
এসময় রাঙামাটি জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী,  কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত)  মো: ইসতিয়াক, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, ৩২৩ নং চিৎমরম মৌজার হেডম্যান ক্যওসিং মং চৌধুরী, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন। 
 
উপজেলা নির্বাহী অফিসার রুমন দে জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ -২ প্রকল্পের আওতায় কাপ্তাইয়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য এই ঘর নির্মাণ করা হচ্ছে, যাতে প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী একটি মানুষও গৃহহীন না থাকে।  অতি দ্রুত ঘর গুলোর নির্মাণ কাজ শেষ হবে বলে তিনি জানান।
 
রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী জানান, আমি এবং চিৎমরমবাসী খুবই আনন্দিত, চিৎমরম ইউনিয়নে এই আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন