কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের সংরক্ষিত এলাকায় করাত কল স্থাপনের অভিযোগ
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের আওতাধীন বাঘমারা রেঞ্জের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে করাত কল স্থাপন করে কাঠ চিরাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে কিছুদিন পূর্বে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ জমা দিয়েছিলো বাঘমারা এলাকার স্থানীয় বাসিন্দারা।
অভিযোগে উল্লেখ করা হয়, সরকারি আইন অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চলের দুই কিলোমিটারের মধ্যে কোন রকম করাত কল স্থাপন না করার নিয়ম রয়েছে। কিন্তু কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের আওতাধীন বান্দরবানের বাঘমারা রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলের আধা কিলোমিটারের মধ্যে মুরুক্ষং মুখ পাড়ায় স্থানীয় এক ব্যক্তির যোগসাজশে প্রায় ৪-৫ মাস পূর্বে অবৈধভাবে একটি করাত কল স্থাপন পূর্বক কাঠ চিরাই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পরবর্তিতে নানা পন্থায় সেসব চিরাই কাঠ অন্যত্র পাচার করা হচ্ছে। এ বিষয়ে বাঘমারা রেঞ্জ কর্তৃপক্ষ কোন রকম ভূমিকা রাখছে না বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে গত সোমবার বাঘমারা রেঞ্জের রেঞ্জার মোঃ কামালের কাছে জানতে চাইলে তিনি বলেন, রেঞ্জের আওতাধীন এলাকায় অবৈধভাবে কয়েকটি করাত কল রয়েছে। এরমধ্যে দু'টি করাত কল উচ্ছেদে মামলা করা হয়েছে এবং মামলাগুলি চলমান রয়েছে। নতুন করে মুরুক্ষং মুখ পাড়া এলাকায় গত ৪-৫ মাস ধরে করাত কল চলছে, সে সম্পর্কে আমার জানা নেই, খোঁজ নিয়ে ম্যাজিষ্ট্রেটের সহযোগিতায় তা উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ নূরুল ইসলামের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি আমার জানা নেই। তবে সেখানকার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে এবং খোঁজ নিয়ে এর সত্যতা নিশ্চিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু
মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক
রাঙ্গামাটিতে সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
Link Copied