ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গণ্ডামারার প্যানেল চেয়ারম্যান ওসমান গণী


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১-৫-২০২৩ দুপুর ১২:৮

নানা কল্পনা - জল্পনার অবসান ঘটিয়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৯ নং গণ্ডামারা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ ওসমান গণীকে প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে মনোনীত করে ৩ সদস্য বিশিষ্ট প্যানেল চেয়ারম্যান   অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

১০ মে (বুধবার) স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ ইউপি -১ শাখা'র সচিব জেসমিন প্রধানের স্বাক্ষরিত আদেশে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৫(৫) ধারা মতে গণ্ডামারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ ওসমান গণীকে প্যানেল চেয়ারম্যান-১ এবং ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলমকে প্যানেল চেয়ারম্যান-২ ও ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য জান্নাত আরাকে প্যানেল চেয়ারম্যান-৩ হিসেবে মনোনীত করে ৩ সদস্য বিশিষ্ট প্যানেলটির অনুমোদন দেয়া হয়।

এবিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী জানান,স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে গণ্ডামারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের অনুমোদন দিয়েছে,এবিষয়ে একটি প্রজ্ঞাপন হাতে পেয়েছি।উল্লেখ্য, ৯ নং গণ্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান লেয়াকত আলীকে গত ৯ ফেব্রুয়ারি নগরীর সুগন্ধা এলাকার বাসা থেকে ডিবি পুলিশে আটক করা হয়।ওই ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান মনোনীত না করা ও চেয়ারম্যান লেয়াকত আলী কারাবন্দী থাকায় জন্ম,মৃত্যু সনদ,প্রত্যায়নপত্র ও ওয়ারিশ সনদসহ বিভিন্ন বিষয়ে নানা বিদ দুর্ভোগ পড়েছে গণ্ডামারা ইউপির সর্বস্তরের জনসাধারণ।অবশেষে প্যানেল চেয়ারম্যান অনুমোদনের খবরে স্বস্তি ফিরে পেলো গণ্ডামারা ইউনিয়নের সর্বস্তরের মানুষ।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির