মানিকগঞ্জে স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার ৩
মানিকগঞ্জে প্রকাশ্য ও দিবালোকে মোঃ জামাল উদ্দিন নামে এক স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
বুধবার (১০ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোঃ আরিফ হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মধ্য পুটাইল এলাকার মৃত পচা মিয়ার ছেলে ফজলুর রহমান (৫৫), মনছুর আলীর ছেলে সজীব মিয়া (২৮) এবং মজিবুর রহমানের ছেলে উজ্জ্বল (২৭)।
র্যাবের কোম্পানি কমান্ডার আরিফ হোসেন জানান, মানিকগঞ্জ সদর উপজেলার বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জামাল উদ্দিন মঙ্গলবার (৯ মে) সকাল ৮টার দিকে মোটরসাইকেলযোগে তার মানিকগঞ্জ শহরের বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে সদর উপজেলার বেতিলা-বালিরটেক সড়কের হিজলাইন এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে। এসময় তাকে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে গুরতর জখম করে দুর্বৃত্তরা। পরে আহত শিক্ষক জামাল উদ্দিনকে স্থানীয় লোকজনের সহায়তায় মানিকগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য প্লাটিনাম হাসপাতালে রেফার্ড করা হয়।
এঘটনায় আহত স্কুলশিক্ষক মোঃ জামাল উদ্দিনের স্ত্রী আশা আক্তার পাঁচজনের নাম উল্লেখসহ আরও ৫ জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় বুধবার (১০ মে) বিকেল ৫টার দিকে র্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি-৩ এর একটি দল আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। পরে গ্রেপ্তারকৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ