ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

যুবলীগ নেতা পুলককে মারপিটের ঘটনা ঠাকুরগাঁও সদর থানার ওসি প্রত্যাহার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১১-৫-২০২৩ দুপুর ৩:৪২

জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলককে মারপিটের ঘটনায় মামলার পর প্রশাসনিক কারণে সদর থানার ওসি মো: কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়। গত বুধবার রাতে রংপুর রেঞ্জের ডিআইজি মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে তাকে বর্তমান কর্মস্থল থেকে স্ট্যান্ড রিলিজ করে রংপুর রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়।

জানা যায়, ঠাকুরগাঁওয়ে বৈশাখী মেলার সামনে থেকে যুবলীগ নেতা আসাদুজ্জামান পুলক ও রকিকে তুলে থানায় নিয়ে বেধরক মারপিট করে হাত ভেঙ্গে দেন সদর থানার ওসিসহ ৫ জন পুলিশ কর্মকর্তা। পূলককে পুলিশ হাসপাতালে নিয়ে নামমাত্র চিকিৎসা দিলেও হাতের এক্স-রে করার কথা বললেও পুলিশ তা না করিয়ে মেলা কর্তৃপক্ষের কোন লিখিত অভিযোগ না পেয়েও ১৫১ ধারায় একটি মামলা রজু করে। পরদিন পুলক ও রকিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়। গত ২ মে পুলক ও রকির জামিন মঞ্জুর হলে সে ভাঙ্গা হাতের এক্সরে করে ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে গত বুধবার ভুক্তভোগী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলক বাদী হয়ে সদর থানার ওসি মো: কামাল হোসেনসহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঠাকুরগাঁও বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত