করলা ক্ষেত কেটে দেয়া সেই দুর্বৃত্তকে শনাক্ত করল সাতকানিয়া থানা পুলিশ
শত্রুতার প্রতিশোধ যেন করলা ক্ষেতে, তেমনই একটি ঘটনা ঘটল সাতকানিয়া ছদাহার ৯নং ওয়ার্ডের খোর্দ্দ কেওছিয়ায় কৃষক নুরুচ্ছাফার করলা ক্ষেতে। করলা গাছ কেটে দিয়ে পূর্বশত্রুতার ক্ষোভ মেটালেন একই এলাকার হামিদুর রহমানের ছেলে আহম্মদ হোসেন, মো. বেলাল, হেলাল দেলোয়ার, ইমনসহ ৫ জনে। প্রতিপক্ষ আহমদ হোসেন গং বরাবরই এ কাজ করেনি বলে অস্বীকার করে আসছিল।
তবে গতকাল বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে সাতকানিয়া থানার এসআই মাহবুবের কাছে ক্ষেত সংক্রান্ত বৈঠক হলে ওখানেই প্রমাণ হয় আহমদ হোসেন গং ওই ক্ষেত কেটে দেয়। গত ৩০ জুন (বুধবার) বেলা ১১টায় সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বলে বলে নিশ্চিত করেন বাদী নুরুচ্ছাফা।
জানা যায়, নুরুচ্ছাফাদের সাথে দীর্ঘদিন যাবৎ আহমদ হোসেন মেম্বারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আর সেই বিরোধের জেরেই গত ২৯ জুন রাতে তারা এ ঘটনা করতে পারে বলে ধারণা করা হচ্ছিল।
স্থানীয়রা জানান, এমন শত্রুতার দৃশ্য আমরা সাতকানিয়াবাসী আর দেখিনি। প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান তারা।
সাতকানিয়া থানায় দেয়া অভিযোগের বাদী নুরুচ্ছাফা বলেন, দুদিন আগেই আহমদ হোসেনের ছেলে আমার করলা ক্ষেত কেটে দেবে বলে হুমকি দিয়েছিল।
এমএসএম / জামান
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু