উখিয়া ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতির বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ
উখিয়ায় প্রধান শিক্ষক হতে অযোগ্য বিবেচিত হওয়ায়, ক্ষোভে ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করলেন ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন প্রধান শিক্ষক মো: গফুর উদ্দিন।**
উখিয়া ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জালাল আহমদ চৌধুরীর বিরুদ্ধে অযোগ্য ও অবৈধ প্রধান শিক্ষক গফুর আলমের কূটুক্তিমূলক বক্তব্য এবং অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির নেতৃবন্দরা।
জানা যায়, ২০০৭ সালে জালাল আহমদ চৌধুরী ডেইলপাড়া দুর্গম এলাকায় স্কুল না থাকায় ছাত্র-ছাত্রীদের দুরবর্তী স্কুলে পড়াশোনার দৃশ্য দেখে নিজের জমিতে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। পরে জায়গাটি স্কুলের নামে দান করে স্কুলের নানান অবকাঠামো দিয়ে সাহায্য সহযোগিতা করে স্কুলটি পরিচালনা করে আসছিল।
স্কুলটি এমপিওভুক্ত হওয়ার পরে সরকারি শর্ত মোতাবেক গফুর আলমের শিক্ষাগত যোগ্যতা ও বিভিন্ন দিক দিয়ে প্রশ্নবিদ্ধ হওয়ার কারণে প্রধান শিক্ষক মনোনীত হতে অযোগ্য বিবেচিত হয়। যার কারণে তাকে সরিয়ে নতুন শিক্ষক নিয়োগ দেন ম্যানেজিং কমিটি।
এতে নতুন করে মাহফুজ মৃধাকে এই স্কুলের প্রধান শিক্ষকদের দায়িত্ব দেওয়া হয় ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক।
এতে শুরু হয় নানান কানাঘুষা,এ নিয়ে গফুর আলম তার অযোগ্য ও ব্যার্থতার দায় এড়াতে স্কুলের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে স্কুলের অভিবাবকদেত ভুলবাল বুঝিয়ে প্রতিষ্টাতা সভাপতি জালাল আহমেদের নামে কুরুচিপূর্ণ মন্তব্য ও মানববন্ধন করেন।
এ নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন জালাল আহমদ চৌধুরী। তিনি জানান, গফুর তার অযোগ্যতার শাস্তি পেয়েছে। তার শিক্ষাগত যোগ্যতা এবং প্রধান শিক্ষক হওয়ার যোগ্য থাকলে সে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পাবে। তার যোগ্য প্রমাণ করুক। প্রয়োজনে আমরা সবাই মিলে তাকে সহযোগীতা করব।
উল্লেখ্য, ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন শফিক আজাদ তিনি বর্তমান অনলাইন প্রেসক্লাবের সভাপতি। এসবের নথিপত্র স্কুলে সংরক্ষিত রয়েছে। তার পরপরই মো: গফুর আলম এ স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। এখন তিনিই দাবি করছেন এ স্কুলের প্রতিষ্টাতা প্রধান শিক্ষক। যার কোন কথা এবং ডকুমেন্টসের ভিত্তি নেই।
এমএসএম / এমএসএম
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের
বাঘা-রাজশাহী রুটে বাসভাড়া ১০ টাকা বৃদ্ধি
দৌলতপুরে ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল
ভেড়ামারায় কথিত মাদক ব্যবসায়ী সবুজের বিরুদ্ধে ফের মাদক বেচাকেনার অভিযোগ
গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার
কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের
ভূরুঙ্গামারীতে ১১ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার
দুমকিতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চা দোকানি আটক, সংবাদ প্রকাশে কথিত বিএনপি নেতা রাজিবের বাধা
নতুন কুঁড়ি স্পোর্টস রেজিস্ট্রেশনে জেলায় সেরা হাতিয়া: জাতীয় পর্যায়ে শীর্ষ ১৫-তে অবস্থান
কাউনিয়ায় অনিয়মের সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে প্রধান শিক্ষিকার জিডি
কাউনিয়ার আমনখেতে বাম্পার ফলনের আশা, কৃষকের দুশ্চিন্তা পোকার আক্রমণ নিয়ে
রৌমারীতে ৭দিন পর নৈষ্য প্রহরীর বিরুদ্ধে অভিযোগ দিলেন প্রধান শিক্ষক
Link Copied