কাশিয়ানীতে ছাদ থেকে পড়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু!
গোপালগঞ্জের কাশিয়ানীতে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে বায়জিদ শেখ (৩০) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) দুপুর দেড় টার দিকে কাশিয়ানী সদরে এ ঘটনা ঘটেছে।
নিহত বায়জিদ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শুকুরহাটা গ্রামের মৃত জলিল শেখের ছেলে। কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানা গেছে, ইলেকট্রিশিয়ান বায়জিদ স্থানীয় সৈয়দ মোরাদ হোসেনের তিন তলা ভবনে বিদ্যুতের কাজ করতেছিলেন। এ সময় অসাবধানতাবশত পা ফসকে নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied