ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে জেলা যুবলীগের সম্মেলনকে সফল করতে বর্ধিত সভা অনুষ্ঠিত


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১১-৫-২০২৩ বিকাল ৬:১৭

টাঙ্গাইলে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন ২৭ মে, এ সম্মেলনকে সফল করতে বর্তমান কমিটির শেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে বৃহস্পতিবার (১১মে ) সকালে এ সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ। টাঙ্গাইল জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চলের সভাপতিত্বে, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কার্য নির্বাহী সদস্য জহিরুল হক জাকির, জেলা কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ। টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ বলেছেন, আগামীর টাঙ্গাইল জেলা যুবলীগ হবে স্মার্ট যুবলীগ ও মানবিক যুবলীগ। তিনি আরও বলেন আন্দোলনের হুমকি দিয়ে বিএনপি লম্ফজম্ফ করছে। তারা  সরকার বিরোধী আন্দোলন শুরু করবে। নেত্রী হুকুম দিলে সামনের দিন বিএনপি মাঠে নামতে পারবে না। তাদের জ্বালাও পোড়াও নাশকতা প্রতিরোধে যুবলীগই যথেষ্ট। তারা কোন দিনই রাজপথে বের হতে পারবে না। সভায় জেলা যুবলীগের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যুবলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, আঞ্চলিক সড়ক এবং শহরের গুরত্বপূর্ণ সড়কগুলো ব্যানার, ফেসটুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে। বর্ধিত সভায় নেতাকর্মীতের মাঝে উৎসবের আমেজ দেখা গেছে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত