ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

গাজীপুর সিটি নির্বাচন

তৃনমুলে মেয়র ও কাউন্সিলর প্রার্থী যারা জনপ্রিয় - পর্ব ২


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ১১-৫-২০২৩ রাত ৯:৫৫
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ মে । সিটি কর্পোরেশনে মোট ৫৭টি ওয়ার্ড রয়েছে। মহানগর কেন্দ্রীক মেয়র পদে ও প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর পদে একাধীক প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচনকে কেন্দ্র করে নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। নানা প্রতিশ্রুতি ও পোষ্টার ফেষ্টুন তৈরিতে ব্যাস্ত প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় গাজীপুর মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীদেরা নির্বাচনকে কেন্দ্র করে সর্ব সাধারণের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন । নগরবাসী এমন জনপ্রতিনিধি চায় যার মধ্যে স্বজনপ্রীতি, ঘুষ-দুর্নীতি, অনিয়ম থাকবে না। যিনি সাধারণ মানুষের পাশে থাকবে তাকেই কাউন্সিলর হিসেবে দেখতে চায়। 
তৃনমূলে সাধারণ ভোটার ও বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষের সাআথে কথা বলে জানাযায় মেয়র প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড, আজমত উল্লাহ খান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেবিল ঘড়ি প্রতিক নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এড, জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন ও হাতী প্রতীকে সরকার শাহনুর ইসলাম রনি।
এছাড়া বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন তারা হলেন, ৩৭ নং ওয়ার্ডে প্রতীকে প্রার্থী হয়েছেন বর্তমান কাউন্সিলর সাইফুল ইসলাম দুলাল, ৪৩ নং ওয়ার্ডে ঠেলা গাড়ি প্রতীক নিয়ে আলোচনায় রয়েছে আজমেরী খান টুটুল, ৪৪ নং ওয়ার্ড থেকে ঠেলাগাড়ি প্রতীক নিয়ে আলোচনায় রয়েছে বর্তমান কাউন্সিলর মাজহারুল ইসলাম দীপু, ৪৬ নং ওয়ার্ড থেকে ঠেলা গাড়ি প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন যুব বন্ধু সোহেল রানা ও লাটিম প্রতীকে বর্তমান কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, ৪৮ নং ওয়ার্ডে ঠেলা গাড়ি প্রতীক নিয়ে মহর মৃধা আলোচনায় রয়েছেন, ৪৯ নং ওয়ার্ড থেকে ঠেলা গাড়ী প্রতিক নিয়ে আলোচনায় রয়েছেন মোঃ জাহিদ হাসান, ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে লাটিম প্রতীকে আলোচনায় রয়েছে যুবলীগ নেতা আজিজুল ইসলাম আজিজ, ৫৪ নং ওয়ার্ডে ঘুড়ি প্রতীকে আলচনায় রয়েছেন যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, ৫৫নং ওয়ার্ডে ঠেলাগাড়ি প্রতীকে আলোচনায় রয়েছেন আবুল হাশেম, ঝুড়ি প্রতীক নিয়ে আলোচনায় রয়েছেন হাজী হাসান উদ্দিন ও লাটিম প্রতীকে আলোচনায় আছেন মোস্তাফিজুর রহমান টিটু, ৫৬ নং ওয়ার্ডে ঘুড়ি প্রতীকে আবুল হোসেন ও লাটিম প্রতীকে এম এম নাছির উদ্দিন আলোচনায় রয়েছেন, ৫৭ নং ওয়ার্ড থেকে গিয়াস উদ্দিন সরকার কে টিফিন ক্যারিয়ার প্রতীকে ও মিষ্টি কুমড়া প্রতিক নিয়ে আলোচনায় রয়েছেন মোঃ নজরুল ইসলাম। 
প্রার্থিতা যাচাই বাছাই ও প্রতীক বরাদ্ধের পর ওয়ার্ডের বিভিন্ন চায়ের দোকান ও পাড়া মহল্লায় একটাই গুঞ্জন আদশ্যবান ও ন্যায় পরায়ন ব্যাক্তিই হবে মেয়র ও কাউন্সিলর। এছাড়া নগ ও ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীদের ভক্ত ও সমর্থকগণ বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ করছেন। সকল প্রার্থীদের নির্বাচনী ইশতেহারে রয়েছে মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই মুক্ত ওয়ার্ড গড়া, ন্যায় বিচারের মাধ্যমে সু-শাসন প্রতিষ্ঠা করা, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করা, গুরুত্বপূর্ণ সমস্যা, মশা নিধন করা, প্রত্যেকটি ইউনিট ব্লক সিসি ক্যামেরার আওতায় আনা, প্রতিটি নাগরিককে সরকারি সকল সুযোগ সুবিধা প্রদান করা, পরিষ্কার-পরিচ্ছন্ন রাস্তাঘাট ড্রেন ব্যবস্থা সচল করা  ও নতুন নতুন ড্রেন নির্মাণ করা, স্কুল, মাদ্রাসা, মসজিদ, কবস্থান উন্নয়ন করা, প্রতিটি খেলার মাঠ উন্মুক্ত করা, মূল সড়কগুলোকে ল্যামপোস্ট এর আওতায় আনাসহ নাগরিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে অঙ্গীকারবদ্ধ।

এমএসএম / এমএসএম

বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’