গাজীপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৩ পালিত
গাজীপুরে ১২ই মে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৩ উপলক্ষে 'Our Nurses, Our Future' প্রতিপাদ্যকে সামনে রেখে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে র্যালী ও আলোচনা সভা ও সাংস্কৃতিক আনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১২ই মে শুক্রবার বেলা ১১ টায় শহীদ আহসান উল্হালাহ মাষ্সটার জেনারেল হাসপাতালের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের নার্সিং তত্ত্বাবধায়ক রেহানা আক্তার খাতুন এর সভাপতিত্ব ও নার্সিং কর্মকর্তা হাফিজুর রহমান এর সঞ্চালণায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল আমিনুল অফিসার ডা: মো: তারিক হাসান, ডেপুটি নার্সিংহোম তত্ত্বাবধায়ক, হামিদা বেগম, বিএনএ সভাপতি মোস্তাফিজুর রহমান লিটন, নার্সিং সুপারভাইজার রওশনারা, রোকসানা সহ, শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে কর্মরত সকল নার্স ও অন্যান্য কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তৰ্জাতিক নার্স দিবস সমগ্র বিশ্বে প্ৰতিবছর ১২ মে তারিখে পালন করা হয়। ১৮২০ সালের এই তারিখে আধুনিক নার্সিং পরিষেবার মাৰ্গদৰ্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়েছিল। এই দিবস পালনের মাধ্যমে সম্মান জানানো হয় সেই নারীকে যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন - নার্সিং একটি পেশা নয় সেবা। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্ৰতি আময়া শ্ৰদ্ধা জানাই।
এসময় বিশ্বের ধাত্রীদের, রোগীদের প্ৰতি দেওয়া স্বাস্থ্যসেবার জন্য কৃতজ্ঞতা প্ৰকাশ করা হয়।আলোচনা শেষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এমএসএম / এমএসএম
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার