অভয়নগর আইনশৃংখলা কমিটির মাসিক সভা
যশোরের অভয়নগরে আইনশৃংখলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদর সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন,উপজলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। এসময় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, অভয়নগর থানার ওসি (চলতি দায়িত্ব) মিলন কুমার মন্ডল, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ,নওয়াপাড়া পল্লী বিদ্যুতর ডিজিএম আব্দুল্লাহ আল মামুন,ইউপি চেয়ারম্যান অ্যাড.নাসির উদ্দিন,বিকাশ রায় কপিল,মফিজ উদ্দিন,জহুরুল হক,শেখ আবুল কাশেম, উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডা.আলিমুর রাজিব, নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব শিকদার প্রমুখ। সভায় মাদক জুয়া ও সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অব্যাহত অভিযান ও গ্রেফপ্তারপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া যশোর-খুলনা মহাসড়কের নূরবাগ বাসস্ট্যান্ড এলাকা যানজট ও অবৈধ দখলদার মুক্ত করা,নওয়াপাড়া নদীবন্দর এলাকায় ভৈরব নদীর নব্যতা ফিরিয়ে আনতে যথাযথ খনন কাজ অব্যাহত রাখাসহ চুরি, ছিনতাই রোধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
এমএসএম / এমএসএম
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ
অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত