মাগুরায় ভালো কাজের সম্মননা পেলেন সাকিব আল হাসান
নাগরিকদের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সম্মননা প্রদান করে চলেছেন মাগুরা জেলা প্রশাসন।এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসন কে এ সম্মননা প্রদান করেন মাগুরা জেলা প্রশাসক (ডিসি) মোঃ আবু নাসের বেগ। মাগুরা জেলার কৃতি সন্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ক্রিকেটাঙ্গনে ধারাবাহিকভাবে অতুলনীয় ক্রীড়া নৈপূন্য প্রর্দশন করে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছেন। বিশ্ব ক্রিকেটে অনেকবার সেরা অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি তিনি আর্ন্তজাতিক পর্যায়ে সকল ফরম্যাট মিলে আজ পর্যন্ত মোট ৪০৪ টি ক্রিকেট ম্যাচে মোট ১৪ হাজার ৭শ ৬৬ রান ও ৬৬০টি উইকেট অর্জন করেছেন। এছাড়া তিনি এখন পর্যন্ত ৩১বার ম্যান অব দ্যা ম্যাচ ও ১৬ বার ম্যান অব দ্যা সিরিজ হওয়ার গৌরব অর্জন করেছেন। গত ২২ এপ্রিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ক্রিকেট বিশ্বে ধারাবাহিক শীর্ষ অলরাউন্ডারের কৃতিত্ব অর্জনের মাধ্যমে রোল মডেল হিসেবে অবতীর্ণ হয়ে মাগুরা তথা বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বদরবারে উজ্জ্বল করার জন্য মাগুরার জেলা প্রশাসনের পক্ষ থেকে এসম্মননা জানানো হয়। জেলা প্রশাসক মোঃ আবু নাসের বেগ জানান, জেলা প্রশাসন মাগুরা প্রত্যাশা করে যে ক্রীড়াদুত হিসেবে তাঁর ভুমিকা বাংলাদেশকে আরও মর্যাদাবান করবে এবং ক্রিকেটে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হবে। শুধু তাইনয় ভালো কাজ যে ব্যক্তি বা প্রতিষ্ঠান করবে। সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মাগুরা জেলা প্রশাসন স্বীকৃতি স্বরূপ সম্মননা প্রদান করবে ৷
এমএসএম / এমএসএম
ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস