পবিপ্রবি'তে ইএসডিএম অনুষদীয় অ্যালামনাই এসোসিয়েশনের কমিটি ঘোষণা
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের অ্যালামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
উক্ত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রথম ব্যাচের গ্রাজুয়েট মো: শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্বিতীয় ব্যাচের গ্রাজুয়েট মোঃ ইব্রাহিম খলিল।
পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নুরুল আমিন প্রাপ্ত ক্ষমতাবলে এক প্রেস বিজ্ঞপ্তিতে ইএসডিম্যাপ এর ২০২৩-২০২৪ সালের কার্যনির্বাহী কমিটি অনুমোদন করেন। এই কমিটির মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত।
কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ছন্দা রানী, মোঃ সোহেল মীর, মোঃ তাজমুল আহসান আজাদ, মোঃ মাহমুদুল হাসান এবং শিহাবুদ্দিন আহমেদ ইমরান।এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ তরিকুল ইসলাম, রবিউল হাসান, তাপস কর্মকার, জাভেদ মিয়ানদাদ ও মিল্টন কুমার সাহা। উক্ত কমিটির কোষাধ্যক্ষ হয়েছেন এসএম নিজামুল ইসলাম। এতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় মোঃ তানজিলুর রহমান, ফেরদাউস আহমেদ ও মুসরাত হাসান ইমনকে।
এছাড়াও যুগ্ম সাংগঠনিক সম্পাদক; দপ্তর ও সহদপ্তর সম্পাদক; প্রচার, প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক; সমাজকল্যাণ, দুর্যোগ, ত্রান ও উন্নয়ন সম্পাদক; উচ্চশিক্ষা ও আন্তজার্তিকবিষয়ক সম্পাদক; শিক্ষার্থীবিষয়ক সম্পাদক; তথ্য গবেষণা ও প্রযুক্তি সম্পাদক; ক্রিড়া ও পাঠাগার সম্পাদক; নারীবিষয়ক সম্পাদক ও ধর্মবিষয়ক সম্পাদক পদে গ্রাজুয়েটদের নির্বাচিত করা হয় এবং নির্বাহী সদস্য পদে সাত(৭) জনকে মনোনীত করা হয়েছে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল বলেন, " এটি একটি সামাজিক, কল্যাণমুখী, অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। অনুষদের ছাত্র-ছাত্রীদের স্বার্থ সংরক্ষণে আন্তরিকতার সাথে কাজ করে যাবো।"
সভাপতি মো: শফিকুল ইসলাম বলেন, "অনুষদের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মাঝে সেতু বন্ধন তৈরি করাই এ সংগঠনের মূল উদ্দেশ্য।"অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নুরুল আমিন বলেন, "নির্বাচিত সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে অ্যালামনাই অ্যাসোসিয়েশন সামনের এগিয়ে যাবে।
এমএসএম / এমএসএম
পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে ডেটা সায়েন্সভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মশালা
কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন
পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ
পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন