ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ইবিতে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ১২-৫-২০২৩ বিকাল ৫:২৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ২০২২- ২০২৩-এর আওতায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এসময় তিনি বলেন, আর্থিক ব্যবস্থাপনা একটা প্রতিষ্ঠানের খুব সেনসিটিভ জায়গা। এ জায়গাটিতে যে বেশি স্বচ্ছ সে সবচেয়ে বেশি পাওয়ারফুল। দায়িত্ব পালনে কোথাও ভুল-ত্রুটি থাকলে শেয়ারিং এর মাধ্যমে সেটা ধরা পড়ে এবং সংশোধনের সুযোগ তৈরি হয়। এই ধরনের প্রশিক্ষণকর্মশালা আয়োজনের উপযোগিতা তখনই থাকবে যখন অংশগ্রহণকারী কর্মকর্তাবৃন্দ সমৃদ্ধ হবেন।

এসময় সূচনা বক্তব্যে সভাপতি ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। কর্মকর্তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে এ ধরনের কর্মশালা ভালো ভূমিকা রাখবে বলে প্রত্যাশা রাখি।

ট্রেজারার অফিস এবং অর্থ ও হিসাব বিভাগের কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন আইসিটি বিভাগের উপ-সচিব (পলিসি অধিশাখা) ড. মোঃ মিজানুর রহমান এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মো: জাকির হোসেন প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানি সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার (প্রশাসন) ও এপিএ বাস্তবায়ন টিমের ফোকাল পয়েন্ট চন্দন কুমার দাস।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ