পটুয়াখালীর গলাচিপায় স্কুলশিক্ষিকার দাঁত ভেঙে দিল প্রতিপক্ষ
পটুয়াখালীর গলাচিপায় পূর্বশত্রুতার জেরে মোসা. কলি বেগম (৪২) নামে এক স্কুলশিক্ষিকাকে লোহার রড, ছুরি ও ইট দিয়ে আঘাত করে মাথায় রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষের আক্রমণে তার হাত ভেঙে গেছে, গাল ও জিহ্বা কেটে গেছে এবং দাঁত ভেঙে গেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে উপজেলার চিকনিকান্তি ইউনিয়নের চিকনিকান্তি গ্রামে। আহত শিক্ষিকাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক দেখে রাতেই কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহত কলি বেগম মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং চিকনিকান্দি গ্রামের মো. জাকির হোসেনের স্ত্রী ও হায়দার আলী জোমাদ্দারের মেয়ে। এ ঘটনায় শিক্ষিকার স্বামী মো. জাকির হোসেন বাদী হয়ে গত শুক্রবার গলাচিপা থানায় একই গ্রামের সুমন রাজা (৩০), রাজা শফিকুল ইসলাম (৬০), ফাতেমা বেগম (৪৫), টুম্পা (২৫) ও পিংকিকে (২৫) আসামি করে মামলা দায়ের করেছেন (মামলা নং ৩৭)। শুক্রবার পুলিশ আসামি রাজা শফিকুল ইসলামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।
মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মো. জাকির হোসেন তার একটি গাভী ও দুটি বাছুর নিয়ে মাঠ থেকে বাড়ির দিকে রওনা দিয়ে চিকনিকান্দি বাজারের কাছে এসে পৌঁছলে আগে থেকেই ওতপেতে থাকা সুমন রাজা, রাজা শফিকুল ইসলাম, ফাতেমা বেগম, টুম্পা ও পিংকি একজোট হয়ে মারধর শুরু করে। জাকির হোসেনের ডাক-চিৎকারে শিক্ষিকা কলি বেগম স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে আঘাত করে মাথায় রক্তাক্ত জখম করে। হামলাকারীদের লোহার রডের আঘাত ঠেকাতে গেলে কলি বেগমের হাতের কব্জিতে জখম হয়, ছুড়ির আঘাতে তার ডান গাল ছিদ্র হয়ে মুখের ভেতর প্রবেশ করে জিহ্বা কেটে যায় এবং ইটের আঘাতে দাঁত ভেঙে যায়।।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, শিক্ষিকা কলি বেগমের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি রাজা শফিকুল ইসলামকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এমএসএম / জামান
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক
ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা
বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই
কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার
Link Copied