ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিতের সীমাহীন দুর্নীতির অভিযোগ (পর্ব-১)


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৩০-৭-২০২১ দুপুর ৪:২৪

অর্থের বিনিময়ে করোনাকালীন ক্ষতিগ্রস্ত খামারিদের তালিকা করার অভিযোগ উঠেছে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিত কুমার মণ্ডলের বিরুদ্ধে। এ অভিযোগ তুলেছের ক্ষতিগ্রস্ত খামারিরা। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলার ৮৩ জন ক্ষতিগ্রস্ত খামারি সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ রয়েছে, যাদের গরু নেই বা খামার নেই আবার যারা ইতিপূর্বে ক্ষতিগ্রস্ত খামারি হিসেবে আর্থিক সহায়তা পেয়েছেন অথবা একই পরিবারের একাধিক ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত তালিকায় রাখা হয়েছে। সেখানে কোনা নিয়ম-নীতির তোয়াক্কা করা হয়নি।

ক্ষতিগ্রস্ত খামারিরা অভিযোগ করেন, প্রাণিসম্পদ কর্মকর্তার নির্দেশনায় উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের মৃত বিশ্বনাথ সরকারের ছেলে রিপন কুমার সরকার, মৃত হরিদাশ মণ্ডলের ছেলে বিশ্বজিত মণ্ডল ও কাশিমপুর গ্রামের নুর ইসলাম গাজীর ছেলে আশিক ইসলাম অর্থের বিনিময়ে ‍এ তালিকা করেছে। ক্ষতিগ্রস্ত খামারিরা সরজমিনে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং প্রকৃত খামারিরা যাতে সরকারি আর্থিক সহায়তা পেতে পারে তার জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি জানিয়েছেন, যার অনুলিপি সরকারের বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

এ ব্যাপারে জানতে কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিত কুমার মণ্ডলের কাছে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

শুধু এখানেই শেষ নয়, ডা. মনোজিত কুমারের বিরুদ্ধে রয়েছে সীমাহীন দুর্নীতির অভিযোগ। একের পর এক বেরিয়ে আসবে থলের বিড়াল। আসছি আগামী পর্ব নিয়ে।

এমএসএম / জামান

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা

অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

রায়গঞ্জে বাড়িতে ঢুকে মায়ের মাথায় ছুরির আঘাত, বাঁচাতে গিয়ে মেয়েও আহত