খাদমিপুর ইউনিয়ন যুবলীগের কর্মী সভায় নঈম জোয়াদ্দার"যুবলীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী
চুয়াডাঙ্গার খাদিমপুর ইউনিয়নে যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ই মে শুক্রবার জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়াদ্দারের নির্দেশে খাদিমপুর ইউনিয়ন যুবলীগ এ কর্মী সভার আয়োজন করে। বিকেল ৫টায় খাদিমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে কমলাপুর স্কুল হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়াদ্দার।
প্রধান অতিথির বক্তব্যে নঈম হাসান জোয়াদ্দার বলেন, ‘সারা দেশে যুবলীগ আজ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে শেখ হাসিনার হয়ে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে যুবলীগ প্রতিষ্ঠা করতে বলেছিলেন সেই স্বপ্ন এখন বাস্তবায়নে প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। চুয়াডাঙ্গা জেলা যুবলীগ সব ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে, এভাবেই আগামীতে যুবলীগ এগিয়ে যাবে। এই দেশে যদি আবার বিএনপি জামাত ক্ষমতায় আসে তবে বাংলাদেশের মানুষ প্রশ্নবিদ্ধ হবে, জঙ্গি হামলার শিকার ও বিপথগামী হবে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ আন্দোলন করছে জঙ্গিবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্রের উন্নয়নকে অব্যহত রাখতে যুবলীগ নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এসময় তিনি, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে যুবলীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশা প্রদান করেন।’
শাহিন আলী মেম্বারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক সোনাহার মন্ডল। এসময় উপস্থিত ছিলেন— যুবলীগ নেতা শেখ শাহী, মাসুদুর রহমান মাসুম,যুবলীগ নেতা আল ইমরান শুভ, বিপ্লব হোসেন, ছাত্রলীগের সাবেক নেতা রামীম হোসেন সৈকত, আতাউর রহমান বিপুল, গাংনী ইউনিয়ন যুবলীগের সহ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, গাংনী ইউনিয়ন যুবলীগ নেতা বজলু।
আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ নেতা সাঈদ মেম্বার, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান, অশ্রু হাসান, হাফিজুর,আলিম, আনারুল,হাসান, সাইদুর, আশাবুল হক, সুমন, হোসেন, মিজানুর, খোকন, আলিম, রাজীব, আমান, শিমুল, মন্টু, রুবেল, সেরেগুল, সুজন, স্বপন, শান্ত, রতন, কামাল, রানা, কুরমান, হাফিজুর কালু, খাইরুল, ঠান্ডু, ফারুক,হোসেন, লিটন, খলিল ,সেলিম ,ছোটন ,কালু, সিরাজুল প্রমুখ।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied