ইবিতে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তথ্য অধিকার আইন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে ইউজিসির সাথে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ৪র্থ ত্রৈমাসিক কর্ম-পরিকল্পনা (এপ্রিল-জুন ২৩)-এর অংশ হিসেবে শনিবার (১৩ মে) সকাল ১০ টায় প্রশাসন ভবনের ৩য় তলার সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার উদ্বোধনী পর্বে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, তথ্য অধিকার আইন, ২০০৯ প্রণয়ন করা হয়েছে নাগরিকদের এমপাওয়ারড্ করার জন্য। যার তথ্য দেয়ার কথা সে যদি তা না দেয় তাহলে এই আইনটা তাকে বিপদগ্রন্থ করার সুযোগ করে দিয়েছে তথ্যসেবা গ্রহণকারীর জন্য। তার মানে সেবা গ্রহণকারীর ক্ষমতা প্রয়োগের সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, কর্মকর্তাগণ অফিসসময়ে চেয়ারে না থাকলে সেবা গ্রহীতাদের তথ্য প্রাপ্তির অধিকার বাঁধাগ্রস্ত হয়। এজন্য ক্লায়েন্টদের তথ্য অধিকারকে সংরক্ষণ করার জন্য অফিস ডিসপ্লিন মেনে বিবেক থেকে গোছালোভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আমরা আমাদের কর্তব্য সততার সাথে প্রতিপালন করবো, তাহলে আমিও সমৃদ্ধ হবো, পরিশুদ্ধ হবো। আমার পরবর্তী প্রজন্ম আমাকে দেখে শিখবে। প্রতিষ্ঠান এবং দেশ উপকৃত হবে।
বিশেষ অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, আমরা যদি আমাদের কাজ সম্পর্কে, কীভাবে সেবা প্রদান করতে হবে সে-সম্পর্কে যথাযথভাবে অবগত ও সচেতন থাকি এবং আন্তরিক হই তাহলে সেবা গ্রহীতাগণ যথাযথ সেবা পাবেন।
অপর বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, তথ্য অধিকার আইন, ২০০৯ ইসলামী বিশ্ববিদ্যালয়ে পুরোপুরি বাস্তবায়িত হবে, এটা আমার প্রত্যাশা।
তথ্য অধিকার আইন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, প্রক্টর ও ইংরেজি বিভাগের প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ইন-চার্জ) ও তথ্য অধিকার আইন বাস্তবায়ন কমিটির সদস্য ড. আমানুর রহমান। তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মোঃ রাজিবুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় তথ্য অধিকার বিষয়ক ফোকাল পয়েন্ট ও তথ্য কর্মকর্তা উপ-রেজিস্ট্রার মোঃ সাহেদ হাসানসহ বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
ডিআইইউতে সাংবাদিক হত্যার হুমকির ঘটনায় ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ
ইউএপিতে রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬
২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়েও কমছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন-দুর্ভোগ
ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুল হত্যায় চাঞ্চল্যকর রহস্য, সংশ্লিষ্টতা প্লাবনের: দাবি শিবিরের
শিক্ষার্থী ধর্ষণের মামলার অভিযোগ, মাদরাসা শিক্ষককে শোকজ
সাংবাদিককে হত্যার হুমকি: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী প্লাবন সহ সংশ্লিষ্ট কয়েকজন কে আসামী করে জিডি
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী
কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা
‘ব্রো’ বলাকে কেন্দ্র করে শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতা শরীফকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: অভিযুক্ত প্লাবনকে শোকজ
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন