ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গরু চুরি করে পালাতে গিয়ে চোর নিহত, আরেক চোর আটক


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ১৩-৫-২০২৩ দুপুর ৪:৮
জামালপুরের মাদারগঞ্জে গরু চুরি করে পালানোর সময় এলাকাবাসীর ধাওয়ায় পুকুরের পানিতে ডুবে মোশাররফ হোসেন (৪০) নামে এক চোর নিহত হয়েছে। উত্তেজিত জনতার কাছে আটক হয়ে গণধোলাইয়ের শিকার হয়েছে মুকুল মিয়া (৩১) নামে আরেক চোর। গণধোলাইয়ে গুরুতর আহত চোরকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ আটক গরু চোরকে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
 
আটককৃত গরু চোর মুকুল মিয়া রাজশাহী জেলার তানোর উপজেলার জব্বার আলীর ছেলে। মৃত চোর মোশাররফ হোসেন (৪০) টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার বিনেন্দচী এলাকার অকুপ আলীর ছেলে। 
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মাদারগঞ্জ উপজেলার মহিষ বাথান এলাকার মধ্যপাড়া গ্রামে মাসুদের বাড়ি ও মৃত ইস্কান্দারে বাড়িতে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় টের পায় এলাকাবাসী। পরে উত্তেজিত জনতা চোরদের ধাওয়া করে। এ সময় পালাতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোশাররফ হোসেন নামে এক চোর ঘটনাস্থলেই মারা যায়। পরে ৯৯৯ এ কল দিয়ে চোরদের পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।
 
পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় একজন ও নিহত এক চোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত চোরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
এ বিষয়ে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব হক বলেন, নিহতের চোরের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটক চোরকে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চোরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান