ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

নোয়াখালীতে পাওয়ার টিলার চাপায় শিশুর মৃত্যু


আমির হোসেন photo আমির হোসেন
প্রকাশিত: ১৪-৫-২০২৩ দুপুর ১২:৪৮

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ধান ভাঙ্গার পাওয়ার টিলার শ্যালো মেশিনে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাওয়ার টিলার চালক মো.ইউনুছ হোসেন (২৬) গুরুত্বর আহত হয়।  

নিহত আরমান হোসেন রাসেল (৯) জেলার সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর গ্রামের মনির উদ্দিন বেপারী বাড়ির জসিম উদ্দিনের ছেলে।গতকাল শনিবার (১৩ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ৫ নং অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  এসব তথ্য নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার অজুনতলা ইউনিয়নের চর বাতানিয়া এলাকার বাসিন্দা টিপু পাওয়ার টিলার শ্যালো মেশিনে বাড়ি বাড়ি গিয়ে ধান ভাঙ্গিয়ে জীবিকা নির্বাহ করে।  শনিবার বিকেলের দিকে সে উত্তর মানিকপুর এলাকায় ধান ভাঙ্গতে যায়। তখন রাস্তায় কয়েকজন শিশু তার চলন্ত পাওয়ার টিলারের পিছু নেয় এবং একাধিক শিশু পাওয়ার টিলারের পিছনে ধরে ঝুলতে চেষ্টা করে। ওই সময় সে শিশুদের নিৃবত করতে গাড়ির পিছনে থাকালে নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ার টিলার উল্টে রাস্তার বাহিরে চলে গেলে রাসেল নামে এক শিশু চাপা পড়ে হয়ে গুরুত্বর আহত হয়।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।  

ওসি ইকবাল হোসেন পাটোয়ারী  আরো বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।  নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।      

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক