বকশীগঞ্জে চাকায় ওড়না পেচিয়ে এক বৃদ্ধার মৃত্যু
জামালপুরের বকশীগঞ্জে চলন্ত গাড়ির চাকায় ওড়না পেচিয়ে হুনুফা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রবিবার (১৪ মে) দুপুর ১২টার দিকে বাট্টাজোড় ইউনিয়নের সকাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হুনুফা বেগম বাট্টাজোড় পলাশতলা গ্রামের আব্দুল মুন্নাফের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, হুনুফা বেগম ভ্যান গাড়িতে চড়ে পাশ্ববর্তী কর্ণঝোড়া এলাকায় তার এক আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন। বাট্টাজোড় সকাল বাজার এলাকায় পৌঁছালে ভ্যান গাড়ির চাকায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল তালুকদার জানান, ভ্যান গাড়ির চাকায় ওড়না পেচিয়ে এক বৃদ্ধার মৃত্যুর বিষয়টি শুনেছি।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied