আত্মহত্যা প্ররোচনার মামলায় দুই আসামিকে জামিন না মন্জুর করে কারাগারে প্রেরণ
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার জৈতুন নাহার কাদের মহিলা কলেজের মেধাবী ছাত্রী রওশন আরা মিতু(১৯) গত ২০ জুন ২০২২ ইং তার নানার বাড়িতে প্রতিবেশীদের অত্যাচার ও অপমানে অতিষ্ট হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রওশন আরা মিতু ছোট বেলা থেকে নানার বাড়িতে মামা সাইফুল ইসলামের কাছে থেকে পড়াশোনা করছে। তাঁর বাবার পরিবারে আর্থিক অভাব অনটনের কারনে নানার বাড়ীতে থেকে ছোট বাচ্চাদের প্রাইভেট পড়াতো,সেই আসমীদের ঘরের বাচ্চাদের ও প্রাইভেট পড়াতো,সেই সুবাদে তার সাথে সাইমুনের সাথে একটা সুসম্পর্ক গড়ে উঠে।
ঘটনার দিন সাইমুন মিতুকে ফরম পূরন করার জন্য মামার ঘর থেকে তাদরে ঘরে ডেকে নেয়। এরপর তার সাথে জরুরি কথা আছে বলে দরজার সামনে দাঁড়িয়ে কথা বলছিল এর কিছুক্ষনের মধ্যে সাইমুনের বাবা সহ তাদের পরিবারের লোকজন এসে মিতুকে গালমন্দ করে মিথ্যা ও বানোয়াট অপবাদ দিতে থাকে। সাইমুন তাকে ডেকে নেওয়ার কথা অস্বীকার করে,মিতুকে লজ্জা থাকলে গলায় ফাঁস দিয়ে মরা উচিৎ বলে তার গালে থুথু নিক্ষেপ করে,তারপর মিতু ঘটনাস্থল থেকে চলে আসলে আসমীরা পুনরায় তার মামার ঘরে এসে আবার অপমান করতে থাকে,পরক্ষণে মিতু লজ্জায় তার সয়ন কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে আত্মহত্যা করে।
এই ঘটনায় প্রথমে কোম্পানীগন্জ থানায় মিতু পরিবারের পক্ষ থেকে আসমীদরে নামে মামলা করতে চাইলে অজ্ঞাত কারনে মামলা না নিয়ে সময় ক্ষেপণ করতে থাকে,পরবর্তীতে মেয়ের মা নুর জাহান বেগম(৫০) ন্যায় বিচারে আশায় বাদী হয়ে মোঃ সাইমুন কে ১ নং, ছেলের বাবা মোঃ খোকন কে ২ নং ও সাইমুনের মা শিল্পী বেগম কে ৩ নং আসামি করে মোট ১০ জনের বিরুদ্ধে একটি পিটিশন মামলা করে যাহার নং ৫৩৮/২২। আত্মহত্যা পরোচনার ঘটনায় কোম্পানীগ্ঞ্জ থানা পুলিশ ও নোয়াখালী জেলা পিবিআই কতৃক দীর্ঘদিন তদন্ত করে আদলতে রির্পোট দাখিল করেন। চলমান মামলার আসামি সাইমুন ও তার বাবা খোকন জামিন চাইতে আদালত গেলে আদালত তাদের জামিন না মন্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণ করেন।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার
মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক
Link Copied