ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

গ্যাস সরবরাহের অভাবে বন্ধ কর্ণফুলী পেপার মিলস


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৫-৫-২০২৩ দুপুর ১২:১৬
গ্যাস সরবরাহ না থাকায় বন্ধ হয়ে গেছে রাঙামাটি জেলার কাপ্তাইয়ে অবস্থিত কাগজ তৈরি প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিলস এর উৎপাদন কার্যক্রম। গত রোববার ভোর ৫টা থেকে এলএনজি গ্যাস সরবারহ বন্ধ করে দেওয়ার পরপরই মিলটির উৎপাদন বন্ধ হয়ে যায়। যার ফলে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যে নিয়োজিত শ্রমিক- কর্মচারীদের বর্তমানে অলস সময় পার করতে হচ্ছে। পাশাপাশি উৎপাদন বন্ধ হওয়ার ফলে সঠিক সময়ে কারখানার কাগজ সরবরাহ করাটাও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
 
এদিকে কারখানা কতৃপক্ষ সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ব্যালট ছাপাতে প্রায় ৭শ মেট্রিক টন কাগজের চাহিদা দিয়েছে। তারই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের চাহিদা পূরণ করতে কেপিএম ব্যবস্থাপনা কতৃপক্ষ পুরোদমে কারখানার কাগজ উৎপাদন করে যাচ্ছিলো। ঠিক গুরুত্বপূর্ণ এই সময়ে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়াতে কারখানার কাগজ উৎপাদনও বন্ধ হয়ে গেছে। এতে সঠিক সময়ে কাগজ সরবরাহ করাটাও এক প্রকার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে দ্রুত সময়ে গ্যাস সরবরাহ আবার চালু করা হলে মিলটি আবারো উৎপাদনে ফিরে যাবে বলে আশা করছেন কতৃপক্ষ।
 
কর্ণফুলী পেপার মিলস এর ব্যবস্থাপনা পরিচালক একেএম আনিসুজ্জামান জানান, গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার ফলে গত রোববার থেকে আমাদের কারখানার উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে। এর আগে পুরোদমে কারখানায় কাগজ উৎপাদন হচ্ছিলো। তবে গ্যাস সরবারহ চালু করা হলে আমরা আবার দ্রুত উৎপাদনে ফিরে যাবো।

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক

রাঙ্গামাটিতে সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু