ঢাকা শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

স্থগিত এসএসসি পরীক্ষা হতে পারে ২৪ ও ২৫ মে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৫-২০২৩ দুপুর ১:২১

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার কারণে রোববার ও সোমবারের চলমান (১৩ ও ১৪ মে) এসএসসি-সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা আগামী ২৪ ও ২৫ মে আয়োজন করা হতে পারে। আগামী দুই-তিন দিনের মধ্যে এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এসএসসি পরীক্ষার রুটিন অনুযায়ী আগামী ২৩ মে পর্যন্ত পরীক্ষা রয়েছে। মোখার কারণে স্থগিত হওয়া পরীক্ষা দুটি ২৪ ও ২৫ মে নেওয়ার চিন্তা করা হচ্ছে।

তিনি বলেন, আমাদের সব প্রস্তুতি আগেই নেওয়া রয়েছে। স্থগিত পরীক্ষা আয়োজনে নতুন করে কোনো প্রস্তুতির প্রয়োজন হবে না। আগামী আগামী দুই-একদিনের মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগামী ২৩ মে পরীক্ষা শেষে পরের দুই দিনে স্থগিত দুটি পরীক্ষা নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে সোমবার (১৫ মে) রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার প্রভাবে স্থগিত হওয়া সব বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ শিগগিরই জানানো হবে। স্থগিত এই পরীক্ষার দিন তারিখ ও সময়সূচি কিছুদিনের মধ্যেই জানানো হবে। বিষয়টি আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। সব লিখিত পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর অনুষ্ঠিত হবে।

ঘূর্ণিঝড় মোখার কারণে সোমবারের (১৫ মে) সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার (১৪ মে) এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়।

এমএসএম / এমএসএম

ইবিতে উচ্চগতির ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপনের কার্যক্রম উদ্বোধন

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

‎জবিতে বৃহস্পতিবার সব ক্লাস অনলাইনে; জ্বালানি ব্যয় কমাতে প্রশাসনের সিদ্ধান্ত

রাবিতে শিক্ষার্থীর ওপর ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে বিক্ষোভ

শিবিরের 'গুপ্ত রাজনীতি' নিষিদ্ধের দাবিতে রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন

রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

পবিপ্রবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাবিতে মুক্তিযুদ্ধের সময়ের মর্টারশেল উদ্ধার

সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে : শিক্ষামন্ত্রী

জাতীয় কৃষি উন্নয়নের নির্ভরতার নাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

আজ শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা

এসএসসি পরীক্ষার্থীদের ভয় মুক্ত থাকতে বললেন মন্ত্রী-উপদেষ্টা