ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জে ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা


এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ photo এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ
প্রকাশিত: ১৫-৫-২০২৩ দুপুর ২:৪৯

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ  সোমবার (১৫ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।  
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: সাকিবুর রহমান এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সিভিল সার্জন ডা: নিয়াজ আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়ার স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আরিফুল হক চৌধুরী, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নি খাতুন, সহকারী জেলা তথ্য অফিসার মো: শাহ্ আহমেদ নূরুন্নবী, বিপ্লব কুমার বিশ্বাস, বড় বাজার কমিটির সভাপতি শেখ দাউদ আলী, দৈনিক বর্তমান গোপালগঞ্জ এর সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ মোস্তফা জামান, সাংবাদিক এমটি রহমান মাহামুদ। এছাড়া বিভিন্ন হোটেল-রেস্তোরা-বেকারি ব্যবসায়ীরা কর্মশালায় অংশ গ্রহণ করেন।
সিভিল সার্জন ডা: নিয়াজ আহমেদ বলেন, ভেজালযুক্ত খাবার মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। ভেজাল খাবার খাদ্য সামগ্রীর প্রকৃতি ও গুণগত মান নষ্ট করে। খাদ্যপণ্যে ভেজালের কারণে দেশের আগামী প্রজন্ম অর্থাৎ আজকের শিশুদের শারীরিক ও মানসিক দক্ষতার বিকাশ বাঁধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। খাবারে কৃত্তিম রঙের ব্যবহার, সিসা দূষণ, ফল পাঁকাতে ও সংরক্ষণ করতে মারাত্মক ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার জাতিকে জীবনঘাতী রোগের দিকে ঠেলে দেবে। জনগণের জন্য নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিতে বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষসহ সরকারের বিভিন্ন দপ্তর কাজ করে যাচ্ছে। এ বিষয়ে ভোক্তা ও সাধারণ মানুষদেরও সচেতন হওয়া প্রয়োজন।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ