ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে হেরোইন ও চোলাই মদসহ গ্রেফতার ৪


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৫-৫-২০২৩ দুপুর ৩:৪৯
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা থেকে ৩০ গ্রাম হেরোইন ও ৯ লিটার দেশীয় চোলাই মদসহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
 
সোমবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ আবুল কালাম।
 
গ্রেফতারকৃতদের মধ্যে-সিংগাইর উপজেলার চর সিংগাইর (উঃ আঙ্গারিয়া) এলাকার মৃত রফিক মিয়ার ছেলে মোঃ মামুন (২৬), মোঃ রাহেজ উদ্দিনের ছেলে আব্দুল হালিম (২৬) ও মোঃ বাদশা মিয়ার ছেলে মোঃ সেলিম মিয়া (২৫) এবং পূর্ব ভাকুম এলাকার সজ্জব আলী শেখের ছেলে মোঃ জমির উদ্দিন ওরফে জমিদার (২৭)। 
 
জেলা ডিবি পুলিশের ইনচার্জ আবুল কালাম জানান, গোপন সংবাদে রবিবার রাতে জেলার সিংগাইর উপজেলার উত্তর আঙ্গারিয়া এলাকা থেকে ৩০ গ্রাম হেরোইনসহ তিনজন এবং পূর্ব ভাকুম এলাকা থেকে ৯ লিটার চোলাই মদসহ আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সিংগাইর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার