ঠাকুরগাঁওয়ের কচুবাড়ি মোলানিতে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি
সদর উপজেলার কচুবাড়ি মোলানীতে অগ্নিকান্ডের ঘটনায় অসহায় একটি পরিবারের ঘর ও ২টি গরু, ৮টি ছাগল পুরে ছাই হয়ে যায়। রোববার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত এসাহাক আলীর ছেলে মো: মাজম আলীর বাড়িতে বিদ্যুতের সট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় একটি সেচ পাম্প, ২টি সাইকেল, মরিচ-পেয়াজ, রসুনসহ বাড়ির সব পুরে ছাই হয়ে যায়। এ সময় আগুনে ২টি গরু মারা যায়। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পরপরই স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো: সারোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারনা করা হচ্ছে বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। আগুনে প্রায় ৩-৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied