ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংবিরোধী র‌্যালি অনুষ্ঠিত


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ১৫-৫-২০২৩ বিকাল ৫:৬

'র‌্যাগিংমুক্ত বিশ্ববিদ্যালয় গড়ি, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করি' এই শ্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মে) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনের চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়।

র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল চত্বরে এসে সমবেত হয়। ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভুঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, এন্টির‌্যাগিং বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরীন ছাড়াও র‌্যালিতে বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, আমার কাছে আজকের র‌্যালিকে জাগরণী র‌্যালি মনে হয়েছে। বাংলাদেশে এ পর্যন্ত যেসমস্ত আইন-কানুন, সচেতনতামূলক কর্মসূচি জাতীয়ভাবে গৃহীত হয়েছে তারই প্রতিফলন দেখলাম আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ে। এজন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।

ভিসি বলেন,  র‌্যাগিং শুধু শিক্ষার্থীদের নয়, এই অনাচার, এই পাপ আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যদের মুখে কালিমা লেপন করে। এভাবে রোদে পুড়ে আগামীতে যদি র‌্যাগিংবিরোধী র‌্যালি বা সমাবেশ না করতে হয় তাহলে বুঝবো আমরা এই পবিত্র অঙ্গনকে পাপমুক্ত অবস্থায় নিয়ে যেতে পেরেছি।

তিনি আরও বলেন, এই বাংলাদেশকে অনেক কূপমন্ডূকতার ভিতর দিয়ে এগিয়ে যেতে হয়েছে,  বিশেষ করে মহিলাদের নিরাপত্তাদানের ক্ষেত্রে। দেশকে পঙ্কিলতামুক্ত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান ভিসি।

এমএসএম / এমএসএম

ডিআইইউতে সাংবাদিক হত্যার হুমকির ঘটনায় ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ

ইউএপিতে রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬

‎২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়েও কমছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন-দুর্ভোগ

ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুল হত্যায় চাঞ্চল্যকর রহস্য, সংশ্লিষ্টতা প্লাবনের: দাবি শিবিরের

শিক্ষার্থী ধর্ষণের মামলার অভিযোগ, মাদরাসা শিক্ষককে শোকজ

সাংবাদিককে হত্যার হুমকি: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী প্লাবন সহ সংশ্লিষ্ট কয়েকজন কে আসামী করে জিডি

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা

‘ব্রো’ বলাকে কেন্দ্র করে শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতা শরীফকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর

ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: অভিযুক্ত প্লাবনকে শোকজ

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন

বাকৃবিতে শিক্ষকদের নতুন সংগঠন ‘সাদা দল’, নেতৃত্বে অধ্যাপক ড ওবায়েদুল- অধ্যাপক ড দেলোয়ার