ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

উত্তরা পাবলিক লাইব্রেরির আয়োজনে ‘রত্নাগর্ভা মা’ সম্মাননা প্রদান


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৫-৫-২০২৩ রাত ৯:২৬
উত্তরা পাবলিক লাইব্রেরির আয়োজনে অনুষ্ঠিত হলো সন্তানের সাফল্যের পিছনে ‘মা’—এর অবদান শীর্ষক আলোচনা ও রত্নাগর্ভা মা সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২৩।
 
আজ সোমবার (১৫ মে) বিকাল ৪টায় উত্তরা লেডিজ ক্লাব হলরুমে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
বিশিষ্ট সমাজসেবিকা ও উত্তরা লেডিজ ক্লাবের সভাপতি ইসমে আরা হানিফের সভাপতিত্বে ও আশরাফুল আলম সবুজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী এ এম খালেদ।
 
আয়োজনটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা–১৮ আসনের সাংসদ আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এমপি এবং মূখ্য আলোচক ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ–এর উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী।
 
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামান খান।
 
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকার সাবেক চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম, পলিসেল কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ওবায়দুল রহমান, ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন) প্রকৌশলী মো. এনামুল হক প্রমুখ।
 
উল্লেখ্য, রত্নগর্ভা মা হিসেবে ৩১ জন মাকে সম্মাননা প্রদান করা হয়। এরমধ্যে ১জনকে মরণোত্তর সংবর্ধনা প্রদান করেন।

এমএসএম / এমএসএম

ভারতীয় হাইকমিশনারের বক্তব্যে ভেঙে গেল আ’লীগের পুরোনো বয়ান

মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকতার আজীবন যোদ্ধা: অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক

হজযাত্রীদের স্বাস্থ্য বীমা: কভারেজ সুবিধা ও বীমা বহির্ভূত ব্যয় পরিশোধের দায়

​বিশ্ব শিক্ষক দিবস: পেছনের গল্প এবং শিক্ষক সমাজের না বলা কথা

কিশোর গ্যাং: বাংলাদেশের তারুণ্য কোন পথে?

প্রবীণদের সুরক্ষায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

কন্যা শিশুদের সুরক্ষায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

আমি,আমরা কী পড়াচ্ছি, আর শিক্ষার্থীরা কী শিখছে?

লেখকের কষ্ট

বিশ্বমঞ্চে বাবা-মায়ের পদাঙ্কে তারেক রহমান

বানিজ্য সংকট ও বৈশ্বিক অস্থিরতা

অগ্নিঝরা প্রীতিলতা: পরাধীনতার শৃঙ্খল ভাঙার প্রথম বাঙালি নারী শহীদ

পর্যটন: সেকাল, একাল এবং ভবিষৎকাল