গোপালগঞ্জে ১০ কি:মি: এলাকা জুড়ে সজনে গাছ লাগিয়েছেন বৃক্ষপ্রেমী দেলোয়ার হোসেন
গোপালগঞ্জে ১০ কি:মি: এলাকা জুড়ে সজনে গাছ লাগিয়ে সাড়া ফেলেছেন বৃক্ষপ্রেমী দেলোয়ার হোসেন। রাস্তার দুই পাশ দিয়ে এখন শোভা পাচ্ছে সজনে গাছ। পুষ্টি সমৃদ্ধ ও সুস্বাদু এই সবজিটি সাধারণত বছরে এক বারই পাওয়া যায়। কোন প্রকার কীটনাশক ছাড়াই এই গাছটি বেড়ে ওঠে ও ডাটা পাওয়া যায়। সজনে ডাটা ও পাতা পুষ্টিগুনে ভরপুর, এছাড়া পথচারীদের ছায়া দেওয়ার জন্য গোপালগঞ্জে এই গাছ লাগানোর উদ্যোগ নেন দেলোয়ার হোসেন নামে এই বৃক্ষপ্রেমী। তাকে সব ধরনের সহযোগীতার আশ্বাস দিয়েছেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা
গোপালগঞ্জ শহরের বাইপাস সড়ক থেকে চাপাইল পর্যন্ত ১০ কিলেমিটার এলাকা জুড়ে সজনে গাছ লাগিয়েছেন বৃক্ষপ্রেমী দেলোয়ার হোসেন। সজনে গাছ তৈরি করতে চারা রোপন করতে হয় না। গাছের ডাল পুঁতে রাখলেই অবহেলা অযত্নের মধ্যেই প্রাকৃতিকভাবে ধীরে ধীরে এর ডাল-পালা বেড়ে গাছ বড় হতে থাকে। একবছরের মধ্যেই ওই সব গাছে সজনে ডাটা ধরতে শুরু করে। আবহাওয়া অনূকুলে থাকলে বড় মাঝারি এক একটি গাছে ৫-১০ মণ পর্যন্ত সজনে পাওয়া যায়। অন্যান্য সবজির চেয়ে সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর হওয়ায় সজনে যে কোনো বয়সের মানুষ খেতে ভালোবাসে। সজিনা গাছ গ্রাম বাংলার প্রতিটি মানুষের কাছে অতি পরিচিত একটি নাম। প্রতি বছর শীতের শেষে এই গাছ ফুলে ফলে ভরে যায়। সজিনার ডাটা খেতে অত্যান্ত সুস্বাদুও রোগ প্রতিরোধক। চিকিৎসকদের মতে ক্যালোরিয়াম, খনিজ লবণ ও আয়রনসহ প্রোটিনযুক্ত খাদ্য সজনে ডাটাতে পাওয়া যায়। এছাড়া ভিটামিন এ,বি ও মিনারেল সমৃদ্ধ সজনে ডাটা মানবদেহের জন্য অত্যন্ত উপকারি। এই গাছের ছাল ও পাতা বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকর ভুমিকা রাখে। এছাড়াও এই গাছের নিচে পথচারীরাও বিশ্রাম নিতে পারবে।
তাই দেলোয়ার হোসেন নামে এই বৃক্ষপ্রেমী তার নিজ উদ্যোগে সড়কের দুই পাশ, পতিত জমি ও বিভিন্ন ফাঁকা জায়গায় প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে সজনে গাছ লাগিয়েছেন। এছাড়া দীর্ঘদিন ধরে গোপালগঞ্জের বিভিন্ন রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানে, বাসা-বাড়িরর আঙ্গিনায় ফল-ফুলসহ বিভিন্ন ঔষধি, ভেষজ বৃক্ষ রোপন করে আসছেন এই বৃক্ষপ্রেমী দেলোয়ার হোসেন। তার এই বৃক্ষের প্রতি ভালোবাসা সকলের প্রশংসায় ভাসছেন তিনি। তার এই উদ্যোগকে সামনে নিয়ে যেতে সব ধরনের সহযোগীতার আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা।
বৃক্ষপ্রেমী দেলোয়ার হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে গোপালগঞ্জে বিভিন্ন ধরনের ঔষধী গাছ লাগিয়ে আসছি। এই গাছ লাগানোর পেছনে সমাজের অনেক মানুষই আমাকে উদ্বুদ্ধ করেছেন। আমার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি সকলকে অনুরোধ করব, আসুন আমরা বেশী বেশী করে গাছ লাগিয়ে গোপালগঞ্জ জেলাকে সমৃদ্ধ করি। বৃক্ষরোপনের মাধ্যমে প্রাকৃতিক দূর্যোগের প্রবণতা কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করি।
জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের সরদার বলেন, সজনে পাতা ও এর ডাটা পুষ্টিগুন সম্পন্ন ও ঔষধী গাছ। সজনে ডাটা রান্না করে খাওয়া যায় এবং এর পাতা চা এর সাথে খাওয়া যায়। সজনের ফলে প্রচুর পরিমানের ভিটামিন ও মিনারেল রয়েছে। এটি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় সাথে বিভিন্ন রোগে কার্যকারী ভূমিকা রাখে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল বলেন, দেলোয়ার হোসেনের মতো সকলে স্ব-ইচ্ছায় গাছ লাগানোর উদ্যোগ গ্রহন করে তাহলে বিশ্ব পরিবর্তন হবে। দেশ সবুজায়ন হবে, পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। দেলোয়ার হোসেন অনাবাদি জায়গায় এসব বৃক্ষরোপন করছেন। জেলা পরিষদের পক্ষ থেকে আমরা তাকে সার্বিক ভাবে সহযোগীতা করবো।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা