কেসিসি নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন তালুকদার আবদুল খালেক
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (১৬ মে) সকাল ১০টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ আলাউদ্দিন তার মনোনয়নপত্র জমা নেন।
এসময় তার সঙ্গে ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী আমিনুল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী প্রমুখ।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন আজ মঙ্গলবার। সোমবার (১৫ মে) পর্যন্ত মেয়র পদে ৮ জন, ৩১টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৮৮ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার পর্যন্ত জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু, ইসলামী আন্দোলনের আবদুল আউয়াল, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কামরুল ইসলামসহ তিনজন মেয়র প্রার্থী এবং ১৩৬ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচনের তফসিল অনুযায়ী, ১৮ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ২৫ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২৬ মে প্রতীক বরাদ্দ এবং ১২ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ