ইবিতে সমন্বিত এবং স্বতন্ত্র ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডি ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৫ মে) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত সময়সূচি অনুসারে, সমন্বিত বি, সি ও এ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্রভাবে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা যথাক্রমে আগামী ২০ মে, ২৭ মে, ৩ জুন ও ৫ জুন দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এদিকে অপর এক প্রজ্ঞাপনে ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আট দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, গুচ্ছ পদ্ধতির ২০২২-২৩ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে আগামী ১৯, ২০, ২৬ ও ২৭ মে এবং ২ থেকে ৫ জুন বিশ্ববিদ্যালয়ের সব ধরণের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত