আইলহাঁস ইউনিয়ন আওয়ামী যুবলীগের কর্মী সভায় নঈম জোয়ার্দ্দার
চুয়াডাঙ্গায় আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়ন যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে মঙ্গলবার বিকেল ৫ টায় জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের নির্দেশে আইলহাঁস ইউনিয়ন যুবলীগ এ কর্মী সভার আয়োজন করে। ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুল কুদ্দুস মালিথার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।প্রধান অতিথির বক্তব্যে নঈম হাসান জোয়ার্দ্দার আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরে বলেন, ‘আওয়ামী লীগের ভ্যানগার্ড হলো যুবলীগ। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি মহল দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে উঠে পড়ে লেগেছে। তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। কুচক্রী মহল যত চেষ্টাই করুন না কেন উন্নয়নের মহাসড়ক থেকে আওয়ামী লীগকে সরিয়ে আনতে পারবেনা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে গণতন্ত্র, মানবাধিকার ও উন্নয়ন রক্ষায় অতন্দ্র প্রহরী হবে যুবলীগ। কুচক্রী মহলের সকল অপচেষ্টা প্রতিহত করে আগামী নির্বাচনে শেখ হাসিনার বিজয় নিশ্চিত করা হবে।’ আইলহাঁস ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল মালিথার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সদস্য সাজদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আলমগীর আজম খোকা, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন সোনাহার মণ্ডল। এসময় উপস্থিত ছিলেন— যুবলীগ নেতা শেখ শাহি, মাসুদুর রহমান মাসুম, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, ছাত্রলীগের সাবেক নেতা রামীম হোসেন সৈকত, জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আনোয়ার।আরও উপস্থিত ছিলেন খাসকররা ইউনয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিয়া, নাগদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক মিশোর, সাবেক ছাত্রলীগ নেতা ও ইউনিয়ন যুবলীগ নেতা মিঠু বিশ্বাস, বিপ্লব হোসেন, ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মজনু, ইউনিয়ন যুবলীগ নেতা ফেলু, শাকিল, মেহেদি, মাসুদ, জাহিদুল, জসিম, রশিদ, মুকুল, রাজুসহ নয়টি ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি