প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ইবি ছাত্রলীগের মিছিল ও ছাত্র সমাবেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আনন্দ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৭ মে) বেলা ১১ টায় সংগঠনটির দলীয় টেন্ড থেকে আনন্দ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষদ ভবন সংলগ্ন বটতলায় এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। এছাড়া সহ-সভাপতি তন্ময় সাহা টনি, বনি আমিন, আল-আমিন, আরিফুল ইসলাম, রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জাকির হাসান ও ছাত্রলীগ নেতা শাহিন আলমসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ১৯৮১ সালের আজকের এ দিনে আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য এসেছিলেন। এ স্বদেশ প্রত্যাবর্তন প্রমাণ করে গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রতিষ্ঠায় ও দেশের মানুষের দুর্দিনে দেশনেত্রী শেখ হাসিনা সবসময় আস্থাশীল হয়ে থাকবেন।
শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, আজকের দিনটি আমাদের জন্য একটি অত্যন্ত আনন্দের দিন। দীর্ঘ ৬ বছর পর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মাতৃভূমিতে ফেরেন এবং দেশের জনগণ তাকে গ্রহণ করে নিয়েছে। তিনি আসতে পারায় আজকের বাংলাদেশ এভাবে উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাচ্ছে।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত